একদিনে লাফিয়ে বাড়লো দৈনিক সংক্রমণ, মৃত্যু ছাড়ালো ৩ হাজারের গণ্ডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিনে লাফিয়ে বাড়লো দৈনিক সংক্রমণ, গতকাল সকলকে স্বস্তি দিতে কমেছিল সংক্রমণের গ্রাফ। টানা ৪ মাস পর গতকাল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজারের নীচে। তবে ২৪ ঘন্টা ঘুরতেই সেই গণ্ডি ফের ছাড়ালো ৪০ হাজারের ঘর।

আরও পড়ুনঃ ছাত্র বিক্ষোভের জয়, পরীক্ষার রুটিন বদলালো CU কর্তৃপক্ষ

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন। তাতে একই দিনে আক্রাতের সংখ্যা লাফিয়ে বেয়েছে অনেকটাই। শতাংশের হারে তা প্রায় ৪০ শতাংশের কাছাকাছি। গত ২৪ ঘন্টার আক্রান্তের সংখ্যা নিয়ে এখনো পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭ জনে।

একদিনে লাফিয়ে বাড়লো দৈনিক সংক্রমণ, চব্বিশ ঘণ্টায় সংক্রমণ বাড়লো ৪০ শতাংশ। 

একদিনে লাফিয়ে বাড়লো দৈনিক সংক্রমণ, আক্রমনের হার বাড়লেও তার থেকে বেশি চিন্তা বাড়াচ্ছে গত ২৪ ঘন্টার মৃত্যু হার। যেখানে গত কয়েকদিনে দৈনিক মৃত্যু ছিল ৫০০ এর নীচে বা আশেপাশে, সেখানে গত ২৪ ঘন্টায় দেশে করোনা কবলে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯৯৮ জন। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি। ওয়াকিবহাল মহলের মতে তাতেই আচমকা এক লাফে বেড়েছে দেশের দৈনিক মৃত্যু হার।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন