ছাত্র বিক্ষোভের জয়, পরীক্ষার রুটিন বদলালো CU কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ছাত্র বিক্ষোভের জয়, পরীক্ষার রুটিন বদলালো CU কর্তৃপক্ষ। বেশ কয়েকদিন ধরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরে চূড়ান্ত পরীক্ষার সময়সূচি নিয়ে চলছিল ছাত্র বিক্ষোভ।

নেতৃত্বে ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিটি। কার্যত এবার ছাত্র আন্দোলনের চাপে পরে রুটিন বদলাতে বাধ্য হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । গত সোমবার CUSU র পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র করা হয়েছিল এবং সেখানে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন সমস্যা লিপিবদ্ধ করেন।

আরও পড়ুনঃ ৪০ কোটির দেহে তৈরী হয় নি অ্যান্টিবডি, সতর্কতা আইসিএমআর-এর

এদিন cusu র তিন সদস্যের প্রতিনিধি দল প্রো-ভিসি ও কন্ট্রোলারের সঙ্গে দেখা করেছিলেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল পরীক্ষার সময়সূচি নিয়ে পুনরায় নোটিস দেওয়া হবে। আজ কার্যত তাই হলো।

তাদের দাবী ছিল অনলাইন ক্লাসে ঠিকমতো না করে এবং সিলেবাস শেষ না করে একই দিনে দুটো পরীক্ষা নেওয়া চলবেনা। এবং পাশাপাশি ইয়াস এবং আমফানের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে নেটওয়ার্ক পরিষেবা খারাপ হয়েছে । ফলে অনলাইন পরীক্ষা চলাকালীন নেটওয়ার্ক এর সমস্যার ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারতো।

ছাত্র বিক্ষোভের জয়, পরীক্ষার রুটিন বদলালো CU কর্তৃপক্ষ

ছাত্র বিক্ষোভের জয়, পরীক্ষার রুটিন বদলালো CU কর্তৃপক্ষ। কার্যত এবিষয়ে কলেজ স্ট্রিট চত্বর রণক্ষেত্র হয়ে উঠেছিল । পড়ুয়ারা ইউনিভার্সিটির তালা ভেঙে বিক্ষোভও দেখায়। এই ছাত্রবিক্ষোভের চাপে পড়ে এবার কর্তৃপক্ষ স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি বদলালো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত