নজরবন্দি ব্যুরো: ৪০ কোটির দেহে তৈরী হয় নি অ্যান্টিবডি, সতর্কতা আইসিএমআর-এর। ভারতে করোনার দ্বিতীয় তরঙ্গের প্রভাব কমলেও সামনে আসছে তৃতীয় তরঙ্গ। এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু তৃতীয় তরঙ্গে কত জনকে বিপদে ফেলতে পারে এ বিষয়ে পূর্বাভাস দিয়েছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ ।
আরও পড়ুনঃ করোনা কালে স্কুল খুলতে হলে তা খোলা উচিৎ প্রাথমিক থেকে! জানাল ICMR কর্তা


আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানান, ছ’বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, সেই সব ভারতীয়ের মধ্যে ৬৭.৬ শতাংশের শরীরে ইতিমধ্যেই করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ বাকিদের তুলনায় তাঁরা তৃতীয় ঢেউয়ে কিছুটা হলেও নিরাপদ। কিন্তু বাকিদের শরীরে এখনও কোনও অ্যান্টিবডি তৈরি হয়নি।
৪০ কোটির দেহে তৈরী হয় নি অ্যান্টিবডি, সতর্কতা আইসিএমআর-এর। জানানো হয়েছে যাঁদের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়নি, তৃতীয় ঢেউয়ে তাঁদের নিরাপত্তার জন্য টিকাকরণই একমাত্র রাস্তা।
৪০ কোটির দেহে তৈরী হয় নি অ্যান্টিবডি, সতর্কতা আইসিএমআর-এর
এ কথা বহু দিন ধরেই চিকিৎসকেরা বলছেন। যত দ্রুত এই টিকাকরণ হবে, তৃতীয় ঢেউয়ের ভয়াবহতাকে ততই প্রতিহত করা যাবে।









