লোকসভা নির্বাচনের আগে প্রচারে এসে দেশবাসীকে শেয়ার বাজারে বিনিয়োগের বার্তা দিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। যার জেরে মাত্র একদিনে ৩০ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে দেশবাসীর। এই ঘটনায় এবার খোদ নরেন্দ্র মোদি ও অমিত শাহের বিরুদ্ধে শেয়ার বাজারকে প্রভাবিত করার অভিযোগ তুলে সেবির দ্বারস্থ হল তৃণমূল।
আরও পড়ুন: শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন দফতর, জোড়া দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার



সেবি-র চেয়ারপার্সন মাধবী পুরী বুচকে চিঠি পাঠিয়ে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল। এর আগে গত ৫ জুনও সেবিকে চিঠি পাঠিয়েছিল তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের দাবি ছিল, ভুয়ো বুথ-ফেরত সমীক্ষার মাধ্যমে কারসাজি করে শেয়ার বাজারের সূচককে তোলা হয়েছিল কি না, তা নিয়ে তদন্ত প্রয়োজন।
লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের স্পষ্ট ইঙ্গিত দিয়ে মানুষকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলেছিলেন মোদী-শাহ। তাঁদের এই মন্তব্যের মাধ্যমে শেয়ারবাজারে কোনও কারচুপি হয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে। উল্লেখ্য, অমিত শাহ ও নরেন্দ্র মোদি এনডিটিভিতে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানেই অমিত শাহ বলেছিলেন, “৪ জুনের আগে শেয়ার কিনে নেবেন, ওটা শুট আপ করবে”।


মন্ত্রী হতেই চাপে মোদি-অমিত শাহ, শেয়ার নিয়ে দুর্নীতি! সেবির দ্বারস্থ তৃণমূল

আবার মোদি তাঁর সাক্ষাৎকারে বলেছিলেন, ”৪ জুন ভোটের ফল প্রকাশের পর শেয়ার বাজারে এমন তেজ আসবে যে তাদের সব প্রোগ্রামিং ফেল করে যাবে।” এবার দেখার তৃণমূলের এই আবেদনে সেবি কি পদক্ষেপ নেয়।







