শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন দফতর, জোড়া দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

ধর্মেন্দ্র প্রধানকে এবারও দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব। ধর্মেন্দ্রর ডেপুটি হিসেবে নতুন মন্ত্রিসভায় কাজ করবেন সুকান্ত মজুমদার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনে বাংলায় আশানুরূপ ফল হয়নি বিজেপি-র। গতবারের ১৮ আসন নেমে গিয়েছে ১২-তে।এদিকে গতকাল সকালেই ডাক পড়ে সুকান্ত মজুমদারের, নরেন্দ্র মোদীর সরকারে মন্ত্রী হওয়ার জন্য। রবিবার তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদি। সেখানে শপথ নেন সুকান্তও। বঙ্গ বিজেপি-র সভাপতি থেকে কেন্দ্রীয় মন্ত্রী হন সুকান্ত মজুমদার। সবাই আশা করেছিলেন পূর্ণমন্ত্রী করা হবে তাঁকে। কিন্তু সান্তনা পুরস্কার হিসেবে প্রতিমন্ত্রী করা হয় বালুরঘাটের সাংসদকে। আজ তিনি দফতর পেলেন। শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী করা হল তাঁকে।

আরও পড়ুনঃ গুরুত্ব পেলনা টিডিপি-র দাবি, চন্দ্রবাবুর আবদার উড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রক শাহকে দিলেন মোদী।

বাংলা থেকে দুই সাংসদকে মন্ত্রিসভায় রাখা হয়েছে। শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার। শান্তনু ঠাকুরকে করা হয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং সুকান্ত মজুমদারকে করা হয়েছে উত্তর পূর্ব উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। ধর্মেন্দ্র প্রধানকে এবারও দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব। ধর্মেন্দ্রর ডেপুটি হিসেবে নতুন মন্ত্রিসভায় কাজ করবেন সুকান্ত মজুমদার।

শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন দফতর, জোড়া দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার
শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন দফতর, জোড়া দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

নিতিন গডকরিকে এবারও করা হয়েছে সড়ক পরিবহণ মন্ত্রী। অতীতে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকা জে পি নাড্ডাকে এবারও স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে। এর আগে মোদীর টার্মে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। শিবরাজ সিং চৌহানকে করা হয়েছে কৃষিমন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রী। মনোহর লালকে দেওয়া হয়েছে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব।

শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন দফতর, জোড়া দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন দফতর, জোড়া দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

বাণিজ্য বিষয়ক মন্ত্রী হিসেবে এবারও দায়িত্ব পেয়েছেন পীয়ূষ গোয়েল। ধর্মেন্দ্র প্রধানকে এবারও দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব। ধর্মেন্দ্রর ডেপুটি হিসেবে নতুন মন্ত্রিসভায় কাজ করবেন সুকান্ত মজুমদার। মোদীর নতুন মন্ত্রিসভায় মোট ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী থাকছেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকছেন পাঁচ জন এবং প্রতিমন্ত্রী থাকছেন ৩৬ জন।

আগের মন্ত্রিসভায় বাংলা থেকে চার জন ছিলেন। তাঁদের মধ্যে এ বার জন বার্লা ভোটে টিকিট পাননি। নিশীথ প্রামাণিক এবং সুভাষ সরকার ভোটে হেরে গিয়েছেন। ফলে জল্পনা ছিল এ বার কে কে মন্ত্রী হবেন। দেখা যায়, শান্তনুর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্তকেও মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। তবে এ বারও বাংলা থেকে কেউ পূর্ণমন্ত্রী হননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত