Travel: কাঞ্চনজঙ্ঘা-তিস্তার দেখা পাবেন এখানেই, পাহাড়প্রেমীদের আদর্শ ঠিকানা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরমের সময়ে লম্বা ছুটি পেলেই মনটা পাহাড় পাহাড় করে! কিন্তু একঘেয়ে ওই দার্জিলিং, কালিম্পং যেতে চান না! চেনা ছকের বাইরে গিয়ে ঘুরে আসতে পারেন পাহাড়ের এই ঠিকানায়। ওপরে কাঞ্চনজঙ্ঘা নীচে তিস্তা। অপরূপ দৃশ্য দেখলে মন ভালো হবে আপনাদেরও।

আরও পড়ুন: Travel: ভ্রমণ মানে কি শুধুই উত্তরবঙ্গ!, দক্ষিণবঙ্গের এই জায়গাগুলি ঘুরে দেখেছেন?

আজকের গন্তব্য পানবুদারা। অল্প কিছু সময়ের মধ্যেই পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে এটি। বছরের প্রায় প্রত্যেক মাসেই পর্যটকদের আনাগোনা এখানে। তবে অক্টোবর নভেম্বর মাসে ব্যাপক ভিড় জমে। এখান থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ।

কাঞ্চনজঙ্ঘা-তিস্তার দেখা পাবেন এখানেই, ঘুরে আসুন পানবুদারা

পানবুদারা যাওয়ার পথেই তিস্তা নদীর দেখা পাবেন পর্যটকরা। ঐতিহ্যশালী করোনেশন ব্রিজ এবং সেভেকের রেল ব্রিজ ধরা দেবে এক ফ্রেমে। এই এলাকায় অ্যাডভেঞ্চারের সুযোগ রয়েছে। এখানে ঘুরতে এসে ইচ্ছে হলে ক্যাম্পিংও করা যাবে। কাছেই রয়েছে ইয়ামখুম। সেখানে রাত্রিবাসের সুব্যবস্থা রয়েছে।

কাঞ্চনজঙ্ঘা-তিস্তার দেখা পাবেন এখানেই, ঘুরে আসুন পানবুদারা
কাঞ্চনজঙ্ঘা-তিস্তার দেখা পাবেন এখানেই, ঘুরে আসুন পানবুদারা

দার্জিলিং, গ্যাংটক ঘুরে ফারার পথে পানবুদারা ঘুরে আসতে পারেন। এছাড়াও চারখোল, সিঞ্জিদারা, ঝান্ডিদারা, ডেলো, দুরপি। এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সামথারা ভিউ পয়েন্ট।

কীভাবে যাবেন

শিলিগুড়ি থেকে রম্ভিবাজার হয়ে মাত্র ৭৩ কিলোমিটার দূরত্বে পানবুদারা পৌঁছে যেতে পারেন। এছাড়া কালিঝোড়া হয়ে এই গন্তব্যে চলে আসতে পারেন।

কাঞ্চনজঙ্ঘা-তিস্তার দেখা পাবেন এখানেই, ঘুরে আসুন পানবুদারা

কাঞ্চনজঙ্ঘা-তিস্তার দেখা পাবেন এখানেই, ঘুরে আসুন পানবুদারা
কাঞ্চনজঙ্ঘা-তিস্তার দেখা পাবেন এখানেই, ঘুরে আসুন পানবুদারা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন