পুজোর আগেই চলবে ট্রেন, কবে থেকে শুরু হবে রেল পরিষেবা? আসুন দেখে নিই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই চলবে ট্রেন, উৎসবের মরশুমে ট্রেন চলবে না, তা কী হয়। দাবি অনেক আগেই উঠেছিল। শুধু করোনা আতঙ্কের কথা ভেবে সম্মতি দেয়নি রেল মন্ত্রক। তবে সেই বাঁধা আর রইল না। কলকাতা থেকে দিঘা, পুরী পর্যন্ত ট্রেন চালানোর দাবিকে মান্যতা দিয়েছে রেল মন্ত্রক। আগামী ১৬ অক্টোবর থেকে দিঘা ও পুরী অভিমুখে ট্রেন চালাতে সম্মত হয়েছে তারা । ওইদিন থেকে রোজই চলবে ট্রেনগুলি।

আরও পড়ুনঃ চিকিৎসায় সাড়া দিচ্ছেন ফেলুদা (সৌমিত্র), খুলে নেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট ।

পাশাপাশি ওইদিন থেকে রোজ চলবে স্পেশ্যাল স্টিল এক্সপ্রেসও। পাশাপাশি ১৭ অক্টোবর থেকে সাপ্তাহিক ভাবে চলবে হাওড়া-এরণাকুলাম ভায়া কাঠপাতি এক্সপ্রেস। প্রতি শনিবার ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে। একইদিন থেকে চলবে রাঁচিহাতিয়া স্পেশ্যাল। ১৫ তারিখ থেকে চলবে রাঁচি শতাব্দী এক্সপ্রেস। ১৯ অক্টোবর থেকে চলবে হাওড়া-যশবন্তপুর সাপ্তাহিক এক্সপ্রেসও। করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়েই উৎসবে মাতছেন বঙ্গবাসী। দীর্ঘ সাতমাস ঘরে থাকার পর পাহাড়-সমুদ্রের হাওয়া খেতে ছুটছেন তাঁরা।

কিন্তু তাঁদের সেই ইচ্ছেতে বাধ সাধছিল গণপরিবহণ বিশেষ করে ট্রেনের অপ্রতুলতা। এবার তাঁদের কথা মাথায় রেখে হাওড়া-শিয়ালদহ থেকে একাধিক নতুন ট্রেন চালু করল রেল মন্ত্রক। তার মধ্যে রয়েছে দিঘা-পুরীগামী ট্রেনও। ফলে পুজোয় সমুদ্র সৈকতে যেতে পারেন ভ্রমণপিপাসুরা । সাত মাস হয়ে গেল কোভিড আতঙ্কে মানুষ স্বাভাবিক জীবনযাত্রা থেকে সরে রয়েছে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব।

পুজোর আগেই চলবে ট্রেন, ভ্রমন পিপাসু বাঙালি ওই সময় একটু মুক্তির স্বাদ পেতে যেতে চাইছেন কাছে পিঠে কোথাও। হাতের কাছে দিঘা , মন্দারমণি। দু’টি জায়গাতেই পুজোয় বুকিং শেষ। হোটেল বুকিং হলেও চিন্তা পরিবহণ নিয়ে। ট্রেন চালানোর দাবি তুলে রেলের ঘরে আবেদন জানিয়েছিল হোটেল অ্যাসোসিয়েশন। সেই দাবি শেষমেশ মেনে নিল রেলমন্ত্রক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত