চিকিৎসায় সাড়া দিচ্ছেন ফেলুদা (সৌমিত্র), খুলে নেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিকিৎসায় সাড়া দিচ্ছেন ফেলুদা (সৌমিত্র), নন ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। কিছুটা হলেও আগের থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এমনটাই জানালেন বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। গত সপ্তাহের মঙ্গলবার থেকে বেলভিউ হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত এই প্রবীণ অভিনেতা।

আরও পড়ুনঃ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় করোনা পজিটিভ।

এ দিনই সেখানে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী । বাবার শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু বলেন, ‘আগের চেয়ে ভাল আছেন বাবা। খানিকটা স্থিতিশীলও। ১ শতাংশ হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ সকালে বাই-প্যাপ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে বাবাকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন না চিকিৎসকরা’।

হাসপাতাল কর্তৃপক্ষ এ দিন জানান, আগের মতোই কোভিড চিকিৎসা চলছে সৌমিত্রের। গত কয়েক দিন ধরে যে ওষুধ দেওয়া হচ্ছিল, তা অপরিবর্তিত রয়েছে। এখনও পর্যন্ত দু’বার প্লাজমা থেরাপি হয়েছে তাঁর। সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক রয়েছে। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য রয়েছে। তবে চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ফের এক বার ইকো, ইসিজি এবং রক্তপরীক্ষা হয় প্রবীণ অভিনেতার।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন ফেলুদা (সৌমিত্র), নতুন করে এমআরআইও করা হয়। বুধবার নতুন করে করোনা পরীক্ষাও করা হবে। সঙ্কট যদিও কাটেনি, তবে সৌমিত্রের অবস্থা এখন স্থিতিশীল। তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। নন ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত