Train Accident: আজ আবার লাইনচ্যুত ট্রেন, রাঙাপানিতে ঘটে গেল রেল-দুর্ঘটনা

বুলেট ট্রেন বা বন্দে ভারত চালাতে যে খরচ হচ্ছে, সেই টাকায় কেন যাত্রী সুরক্ষার জন্যে 'কবচ' ব্যবহৃয়ত হচ্ছেনা তা নিয়ে প্রশ্ন উঠছে আবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাস দেড়েক আগেই ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা। আবার একই জায়গা প্রায়। মাস দেড়েক পর, ফের ফাঁসিদেওয়ার রাঙাপানিতে ঘটে গেল রেল-দুর্ঘটনা। আবারও লাইনচ্যুত হল ট্রেন। এবার মালগাড়ি। গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিসনে বরাবাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয়। আর তারপরই সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় মুম্বই-হাওড়া এক্সপ্রেস ট্রেনের ১৮ টি বগি। আবারও লাইনচ্যুত হল মালগাড়ি।

সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। গত ১৭ জুন, এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা, ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। আপাতত ওই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়। দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। হতাহতেরও খবর নেই। কিন্তু দেড় মাস আগে ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এবং মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনার প্রেক্ষিতে এই বেলাইনের ঘটনা ‘তাৎপর্যপূর্ণ’।

রেল সূত্রে খবর, ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন সারানোর কাজে হাত লাগানো হয়েছে। তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। মাত্র ৪৪ দিনের মাথায় একই স্থানে ফের দুর্ঘটনা, রেলকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বুলেট ট্রেন বা বন্দে ভারত চালাতে যে খরচ হচ্ছে, সেই টাকায় কেন যাত্রী সুরক্ষার জন্যে ‘কবচ’ ব্যবহৃয়ত হচ্ছেনা তা নিয়ে প্রশ্ন উঠছে আবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত