পুজোর মাত্র ছয় সপ্তাহ আগে কলকাতার রাস্তা সংস্কার নিয়ে তড়িঘড়ি বৈঠক। ডিপিআর ও টেন্ডারের সময় নেই, তাই ‘মেইনটেন্যান্স’-এর সামান্য অর্থে ‘জোড়া-তাপ্পি’র পথেই হাঁটার প্রস্তুতি।
কলকাতা পুরভোটের আগে তৃণমূলের ভাঙন, NCPI (অতিভাল তৃণমূল) ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘ভাল তৃণমূল’-এর পৃথক অবস্থানে বদলে যাচ্ছে ভোটের অঙ্ক। বিজেপি, তৃণমূল, বাম-কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য নতুন সমীকরণে কলকাতার লড়াই এবার কতটা কঠিন হবে?
এক্স পোস্টে মুখ্যমন্ত্রী জানালেন, এলিয়ট পার্কের সামনে থাকা টিনের বেড়া সরানো হয়েছে। কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়ে তিনি দাবি করেছেন, পার্কের প্রাকৃতিক সৌন্দর্য আবার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়েছে।
কলকাতার নির্মীয়মাণ বহুতল ও বাণিজ্যিক ভবনে নিরাপত্তা সমীক্ষা শুরু করছে পুরসভা। বিশেষজ্ঞদের রিপোর্ট সন্তোষজনক হলে তবেই মিলবে এনওসি ও শুরু হবে নির্মাণকাজ।