বারবার ঠিকানা ও ফোন নম্বর বদলে পুলিশের নজর এড়ানোর অভিযোগ। আরজি করের নির্যাতিতার দেহ দ্রুত দাহের মামলায় বেঙ্গালুরু থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে।
ভবানীপুরের এক ব্যবসায়ীর অভিযোগ, বিষ্ণোই গ্যাংয়ের নামে বিদেশি নম্বর থেকে ৫ কোটি টাকা দাবি ও খুনের হুমকি দেওয়া হয়েছে। তদন্তে নেমেছে কলকাতা পুলিশের বিশেষ দল।
ধর্মতলার অশান্তি ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ২৪ ঘণ্টার মধ্যে ১১ জন গ্রেপ্তার, প্রথমবার প্রয়োগ হল গুণ্ডাদমন আইন।
কসবার হোটেলে গোপনে চলছিল দেহব্যবসার অভিযোগ। এনজিও-র তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানে নাবালিকা-সহ তিন মহিলা উদ্ধার। গ্রেপ্তার হোটেল ম্যানেজার, রিসেপশনিস্ট ও দুই অভিযুক্ত।
কলকাতায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই অভিযুক্ত। বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, চিকিৎসা পরীক্ষাতেও মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য।