Kolkata Crime

Kolkata Crime

ঠিকানা বদল, ফোন নম্বর বদল—তবু রেহাই নয়! আরজি কর মামলায় বেঙ্গালুরু থেকে গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান

বারবার ঠিকানা ও ফোন নম্বর বদলে পুলিশের নজর এড়ানোর অভিযোগ। আরজি করের নির্যাতিতার দেহ দ্রুত দাহের মামলায় বেঙ্গালুরু থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে।

নাবালিকাকে হোটেলে আটকে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ, গড়ফায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪

দক্ষিণ কলকাতার গড়ফার হোটেলে নাবালিকাকে আটকে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ। পরিচিতের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ, গ্রেফতার ৪।

মাথায় বন্দুক ঠেকিয়ে পোস্তায় ১ কোটি ৩০ লাখের ডাকাতি! রেইকি করে ফের রাতেই হানা, তদন্তে লালবাজার

পোস্তায় গদির অফিসে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে ১ কোটি ৩০ লাখ টাকা লুটের অভিযোগ। দুপুরে রেইকি, রাতে ডাকাতি! পরিচিত কারও যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

রানা-কাণ্ডে বড় সাফল্য STF-এর, তপসিয়া থেকে গ্রেপ্তার ইমরান, স্লিপার সেল তৈরির ছক!

পাকিস্তানি নাগরিক রানা রউফকে গ্রেপ্তারের পর তদন্তে বড় অগ্রগতি STF-এর। তপসিয়া থেকে ইমরান হোসেন গ্রেপ্তার, ভুয়ো নথি ও সম্ভাব্য স্লিপার সেল তৈরির অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

তড়িঘড়ি দেহ সৎকারে চাপের অভিযোগ, নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR, ঠিক কী ঘটেছিল সেদিন শ্মশানঘাটে?

অভয়ার দেহ সৎকারের সময় পানিহাটি শ্মশানঘাটে কী ঘটেছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুন FIR দায়ের করলেন অভয়ার বাবা। অভিযোগে নির্মল ঘোষ-সহ তিনজনের নাম।

‘বিষ্ণোই গ্যাং’ এবার কোলকাতায়? ৫ কোটি টাকার তোলাবাজির হুমকি ভবানীপুরের ব্যবসায়ীকে, তদন্তে পুলিশ

ভবানীপুরের এক ব্যবসায়ীর অভিযোগ, বিষ্ণোই গ্যাংয়ের নামে বিদেশি নম্বর থেকে ৫ কোটি টাকা দাবি ও খুনের হুমকি দেওয়া হয়েছে। তদন্তে নেমেছে কলকাতা পুলিশের বিশেষ দল।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই ধর্মতলায় তাণ্ডবে বড় পদক্ষেপ! ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ১১, গুণ্ডাদমন আইনে কড়া ব্যবস্থা

ধর্মতলার অশান্তি ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ২৪ ঘণ্টার মধ্যে ১১ জন গ্রেপ্তার, প্রথমবার প্রয়োগ হল গুণ্ডাদমন আইন।

নিউটাউনের ফ্ল্যাটে ইনফ্লুয়েন্সর মৃত্যু, তৃতীয় ব্যক্তির আগমনেই সম্পর্কে অবনতি? বাড়ছে রহস্য

নিউটাউনে তরুণী ইনফ্লুয়েন্সরের রহস্যমৃত্যু। লিভ-ইন সঙ্গী হাসপাতালে, সম্পর্কে তৃতীয় ব্যক্তির সম্ভাবনাসহ খুন ও আত্মহত্যা— দুই দিকেই এগোচ্ছে তদন্ত।

নিউটাউনের আবাসনে রহস্যমৃত্যু তরুণীর, ঝুলন্ত দেহের পাশে রক্তাক্ত লিভ-ইন সঙ্গী; খুন না আত্মহত্যার চেষ্টা

নিউটাউনের আবাসনে নেটপ্রভাবী তরুণীর রহস্যমৃত্যু। ঝুলন্ত দেহের পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার লিভ-ইন সঙ্গী। খুনের পর আত্মহত্যার চেষ্টা কি না, খতিয়ে দেখছে পুলিশ।

কাজের প্রলোভনে শহরে এনে যৌন ব্যবসায়! কসবার হোটেলে পুলিশের হানা, নাবালিকা-সহ ৩ জন উদ্ধার

কসবার হোটেলে গোপনে চলছিল দেহব্যবসার অভিযোগ। এনজিও-র তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানে নাবালিকা-সহ তিন মহিলা উদ্ধার। গ্রেপ্তার হোটেল ম্যানেজার, রিসেপশনিস্ট ও দুই অভিযুক্ত।

বন্ধুর বাড়িতে তরুণীকে ধর্ষণের অভিযোগ, মোবাইল কেড়ে নেওয়ারও দাবি, ঠাকুরপুকুরে গ্রেপ্তার তিন

ঠাকুরপুকুরে এক তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগও রয়েছে। তদন্ত চলছে।

এবার কলকাতায় ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ! হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা

লেক টাউনে ৬ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তারই মামা। আরজি কর হাসপাতালে চিকিৎসার সময় চিকিৎসকদের সন্দেহে প্রকাশ্যে আসে ঘটনা।

কলকাতায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, বাবার অভিযোগে গ্রেপ্তার দুই অভিযুক্ত

কলকাতায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই অভিযুক্ত। বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, চিকিৎসা পরীক্ষাতেও মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য।

বৈশাখীর মেয়েকে হেনস্তার অভিযোগ, গ্রেপ্তার শোভনের দেহরক্ষী

নাবালিকাকে হেনস্তা ও তাঁর মাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার শোভন চট্টোপাধ্যায়ের দেহরক্ষী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

গলফগ্রিনের ফ্ল্যাটে রহস্যমৃত্যু! তরুণ-তরুণীর দেহ উদ্ধার, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ মদ্যপ যুবক

গলফগ্রিনে ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ ও তরুণীর দেহ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ যুবক, উদ্ধার হয়েছে মাদকও। রহস্যমৃত্যু ঘিরে তদন্তে নেমেছে পুলিশ।

কাজের টোপে কলকাতায় এনে পাচারের অভিযোগ, সোনাগাছি থেকে উদ্ধার ৩ নেপালি তরুণী

কলকাতায় মানবপাচারের অভিযোগে অভিযান। কাজের টোপে আনা ৩ নেপালি তরুণী উদ্ধার, ঘটনায় গ্রেপ্তার এক মহিলা।

সাড়ে তিন মাস পর ইডি দফতরে হাজির, জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার ‘সোনা পাপ্পু’

ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

চাকরির টোপে নারকীয় নির্যাতন! কলকাতা থেকে জামশেদপুর—গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য

কলকাতায় চাকরির টোপে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ভিডিও তুলে ব্ল্যাকমেল, জামশেদপুরেও নির্যাতন—তদন্তে পুলিশ

আরজি কর কাণ্ডে নতুন মোড়! সিবিআই-পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি, শুনবে আদালত

আরজি কর কাণ্ডে সিবিআই ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিয়ালদহ আদালতে আবেদন নির্যাতিতার পরিবারের। রাজনৈতিক যোগের দিকটিও খতিয়ে দেখার দাবি।

গোলপার্কে বোমা–গুলি কাণ্ডে ধৃত ১০, রাতভর অভিযান চালাল পুলিশ

কলকাতার গোলপার্কে বোমা ও গুলি কাণ্ডে ১০ জন গ্রেফতার। রাতভর অভিযান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের পাকড়াও করল পুলিশ।

৩৭ দিনের জেলজীবনের পর মুক্তির পথ! যুবভারতী বিশৃঙ্খলা মামলায় অবশেষে জামিন শতদ্রু দত্তের

দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় শতদ্রুকে। গত ২৮ ডিসেম্বর দীর্ঘ সওয়াল জবাবের পর ফের খারিজ হয় জামিনের আবেদন। অবশেষে ৩৭ দিন পর জামিন পেলেন শতদ্রু।

খাস কলকাতায় ফাঁকা বাড়িতে ঢুকে তরুণীকে শ্বাসরোধে খুন! মৃত্যু ঘিরে প্রেম, প্রতিহিংসা না গভীর ষড়যন্ত্র?

কলকাতার নারকেলডাঙায় তরুণী খুনের ঘটনায় চাঞ্চল্য। ময়নাতদন্তে শ্বাসরোধের প্রমাণ, প্রেম না ষড়যন্ত্র—সব দিক খতিয়ে দেখছে পুলিশ।