কাজের প্রলোভনে শহরে এনে যৌন ব্যবসায়! কসবার হোটেলে পুলিশের হানা, নাবালিকা-সহ ৩ জন উদ্ধার

দক্ষিণ কলকাতার কসবার একটি হোটেলে গোপনে চলছিল দেহব্যবসার অভিযোগ। এনজিও-র সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে লালবাজারের গোয়েন্দাদের অভিযানে উদ্ধার হল এক নাবালিকা-সহ তিন মহিলা। গ্রেপ্তার হোটেল ম্যানেজার, রিসেপশনিস্ট-সহ চারজন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা ও তরুণীদের শহরে এনে জোর করে যৌন ব্যবসায় নামানোর অভিযোগে ফের চাঞ্চল্য কলকাতায়। দক্ষিণ কলকাতার কসবার একটি হোটেলে অভিযান চালিয়ে এক ১৫ বছরের নাবালিকা-সহ তিন মহিলাকে উদ্ধার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ঘটনায় হোটেলের ম্যানেজার, রিসেপশনিস্ট এবং মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন