লকডাউনে বন্ধ টলিপাড়া, শ্যুটিং চালু রাখার আবেদন জানিয়ে চিঠি আর্টিস্ট ফোরামের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনে বন্ধ টলিপাড়া, শ্যুটিং চালু রাখার আবেদন জানিয়ে চিঠি আর্টিস্ট ফোরামের।রাজ্যে ক্রমশ বেড়ে চলা করোনা পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে এবার ১৫ দিনের জন্য কার্যত লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। জরুরী ও অত্যাবশ্যকীয় ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে কড়াকড়ি জারি করা হয়েছে।

এমন অবস্থায় এই লকডাউনের কোপ পড়েছে টলিপাড়াতেও। করোনার লকডাউনের জেরে আগামী ৩০ শে মে পর্যন্ত সমস্ত সিরিয়াল সিনেমার শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধের জেরেই সমস্যায় পড়েছে টলিপাড়ার একগুচ্ছ কলাকুশলীরা। এর কারণ অধিকাংশ অভিনেতা ও কলাকুশলীরা প্রতিদিনের কাজের ভিত্তিতে পারিশ্রমিক পেয়ে থাকেন। তাই কাজ বন্ধ হয়ে যাওয়া মানে তাদের নো ওয়ার্ক নো পে পরিস্থিতি সৃষ্টি হবে। অর্থাৎ তারা কোন টাকা পাবেন না।

আরও পড়ুনঃ প্রবল বেগে ধেয়ে আসছে সাইক্লোন টাউকটে, আম্ফানের থেকে বেশি ক্ষয়ক্ষতির আশংকা।

অন্যদিকে লকডাউনের জেরে বন্ধ গন পরিবহন ব্যবস্থা। এমন অবস্থায় কাজের খাতিরে টালিগঞ্জে আসাই মুস্কিল হয়ে উঠবে তাদের জন্য। এই সমস্ত দিক বিচার করে ও কাজ না করলে পারিশ্রমিক না পাওয়ার কারণে এবার শ্যুটিং চালু রাখার দাবি করা হয়েছে কলাকুশলীদের পক্ষ থেকে। এই নিয়ে আর্টিস্ট ফোরামের অন্যতম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় ইতিমধ্যেই একটি চিঠি পাঠিয়েছেন রাজ্য সরকারের কাছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে তারা আলোচনায় বসতে রাজি।

লকডাউনে বন্ধ টলিপাড়া, শ্যুটিং চালু রাখার আবেদন জানিয়ে চিঠি আর্টিস্ট ফোরামের। তবে শ্যুটিং যেন চালু রাখা হয়। যদিও সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে জানা যাচ্ছে আজ রবিবার এই নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে রাজ্য। আপাতত তাই টলিপাড়ার ভাগ্য ঝুলে রয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত