নির্বাচনে তৃণমূলের খরচ ১৫৪ কোটি, বিজেপিকে টপকে গেল শাসক দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপির চ্যালেঞ্জ ছিল বাংলা থেকে ২০০ এর আসন। তার জন্য ব্যয় করেছিল ১৫১ কোটি টাকা। কিন্তু প্রচারের হিসাবে বিজেপিকে ছাপিয়ে গেল ঘাসফুল শিবির। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে তৃণমূলের খরচ ১৫৪ কোটি । যা বিজেপির তুলনায় বেশী। একে অপরের দিকে আঙুল তুলে দু’পক্ষের দাবি কমিশনকে দেওয়া হিসাবের থেকেও বাস্তবে বেশী টাকা খরচ হয়েছে।

আরও পড়ুনঃ বাংলাতেই খরচ দেড়শো কোটি, বিজেপির নির্বাচনী খরচে চক্ষু চড়কগাছ

কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি খরচ করেছে ২৫২ কোটি ২ লক্ষ ৫১ হাজার ৭৫৩ টাকা। যার প্রায় ৬০ শতাংশ বাংলার প্রচারে খরচ করেছিল বিজেপি। সেই টাকার অঙ্ক হল, ১৫১ কোটি ১৮ লক্ষ ৬৬ হাজার ৫২১ টাকা। এই বিপুল অঙ্ক দেখে চক্ষু চড়কগাছ হয়েছিল রাজনৈতিক মহলের। কিন্তু কমিশনকে দেওয়া হিসাবে অনুযায়ী নির্বাচনে তৃণমূলের খরচ বিজেপিকেও ছাপিয়ে গেছে। ১৫৪ কোটি ২৮ লক্ষ ৮৯ হাজার ৯১৪ কোটি টাকা খরচ করেছে তৃণমূল।

দেশের সবচেয়ে বিত্তশালী দলের হিসাব দেখে চমকে গিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। আবার ক্ষমতাশালী তৃণমূলের খরচের অঙ্ক দেখেও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থের উৎস কোথা থেকে? চুলচেরা বিশ্লেষণে নেমেছে প্রতিটি রাজনৈতিক দল। একের অপরের দিকে কাদা ছোড়াছুঁড়ি শুরু করেছে তৃণমূল-বিজেপি।

বিজেপি বাংলায় এসে টাকা বিলোচ্ছে। বিজেপির থেকে টাকা নিয়ে নেবেন। ওই টাকা আপনার টাকা। কিন্তু ভোটটা তৃণমূলকে দেবেন। এধরনের কথাবার্তা নির্বাচনী প্রচারমঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বলতে শোনা গিয়েছে। পাল্টা বিজেপির দাবি, নির্বাচনে তৃণমূলের খরচ ১৫৪ কোটি টাকা হতেই পারে না। শুধুমাত্র কলকাতাতেই ফ্লেক্সের যা বহর তা থেকে বোঝা যায় আরও অনেক বেশী খরচ করেছে তাঁরা।

নির্বাচনে তৃণমূলের খরচ ১৫৪ কোটি, বাম-কংগ্রেসের খরচ কত?

নির্বাচনে তৃণমূলের খরচ ১৫৪ কোটি, বাম-কংগ্রেসের খরচ কত? 
নির্বাচনে তৃণমূলের খরচ ১৫৪ কোটি, বাম-কংগ্রেসের খরচ কত?

অন্যদিকে, নির্বাচনী প্রচারে পাঁচ রাজ্যে কংগ্রেসের খরচ হয়েছে ৮৪ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ৯৮৬ টাকা। পাঁচ রাজ্যের নির্বাচনে বামেরা খরচ করেছে ৩২ কোটি ৬৪ লক্ষ ৭৯ হাজার ১১২ টাকা। এর মধ্যে কেরলে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন সরকার।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত