নজরবন্দি ব্যুরোঃ ২১ এ পাঁচ রাজ্যের নির্বাচনের মধ্যে এপিসেন্টার ছিল পশ্চিমবঙ্গ। “ইস বার ২০০ পার” এর বুলি আউড়ে নির্বাচনী ময়দানে নেমেছিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। তার জন্য বিপুল খরচ করেছিল কেন্দ্রের ক্ষমতাশালী দল। নির্বাচন কমিশনকে দেওয়া খরচের হিসাবে চক্ষু চড়কগাছ। বাংলাতেই খরচ দেড়শো কোটি !
আরও পড়ুনঃ বিজেপি আন্তরিক নয়, টুইটারে দল ছাড়ার ঘোষণা শ্রাবন্তীর


জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়া এক তথ্যে জানা গিয়েছে, পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপির মোট খরচ হয়েছে ২৫২ কোটি ২ লক্ষ ৭১ হাজার ৭৫৩ টাকা। এর মধ্যে শুধুমাত্র বাংলায় ক্ষমতায় আসার পরিকল্পনায় বিজেপির খরচ হয়েছে প্রায় ১৫১ কোটি টাকা। বাকি চার রাজ্যে খরচ হয়েছে ১০১ কোটি টাকা।
সবথেকে কম খরচ হয়েছে অসমে ৪৩ কোটি ৪১ লক্ষ টাকা। সেখানে ৭৫ টি আসন দখল করে ক্ষমতায় এসেছে হেমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার। পুদুচেরিতে ৪ কোটি ৭৯ লক্ষ টাকা খরচ করে ক্ষমতায় এসেছে বিজেপি। বাকি তিন রাজ্যে ক্ষমতা থেকে অনেক দুরেই থাকতে হয়েছে গেরুয়া শিবিরকে। কেরলের জন্য বিজেপির খরচ হয়েছে ২৯ কোটি ২৪ লক্ষ টাকা। তালিমনাড়ুতে ২২ কোটি ৯৭ লক্ষ টাকা খরচ করেও কোনও লাভ হয়নি বিজেপির। সেরাজ্যে তিন শতাংশের কম ভোট পেয়েছে তাঁরা। সেখানে বাংলাতেই খরচ দেড়শো কোটি!
বাংলাতেই খরচ দেড়শো কোটি, বিরোধী আসনে বসতে হল বিজেপিকে

তবে বাংলায় নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে থেকেই নির্বাচনী প্রচারে নেমছিলেন একের পর এক বিজেপির হেভিওয়েট নেতারা। নিয়ম করে প্রতিমাসে বাংলা ঘুরে গিয়েছেন দীন দয়াল উপাধ্যায় মার্গের ছোট থেকে বড় সমস্ত নেতৃত্ব। জেলায় জেলায় প্রচারের বহর দেখেই নজর কেড়েছিল বিজেপির। লক্ষ্য ছিল তৃণমূল সরকারকে উৎখাত করে বাংলায় ক্ষমতায় আশা। কিন্তু বিপুল অর্থ ব্যয় করেও ২০০ থেকে বহুদুরেই শেষ হয়েছে বিজেপির বিধানসভা যাত্রা। তবে এই বিপুল অর্থ ব্যয় করেই বিরোধী আসনে বসতে পেরেছেন শুভেন্দু অধিকারীরা।









