নজরবন্দি ব্যুরো: বাংলায় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ৫৫ জন। যার মধ্যে শুধু বিরোধী দলের কর্মীরাই মারা গিয়েছে তা নয়, লাশ পড়েছে শাসক দলের কর্মী সমর্থকদেরও। প্রতিটি ভোটকে কেন্দ্র করে বাংলায় এই গণতন্ত্রের উৎ’শব’ মেনে নিতে পারছেন না অনেকেই। ভোট হিংসা নিয়ে এবার পুলিশকেই কাঠগড়ায় তুললেন তৃণমূলের বিধায়ক তাপস রায়।


পঞ্চায়েত ভোটকে সুরক্ষিত করতে দায়িত্ব ছিল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। বিরোধীরা পুলিশের ভূমিকা নিয়ে এমনিতেই সন্তুষ্ট ছিল না। এমনকি রাজ্য পুলিশ ছাপ্পা, কারচুপিতে সাহায্য করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগও তুলেছিলেন তাঁরা। এবার তাপস রায় বললেন, ‘ভোটের আগে এবং পরে যে ঘটনা ঘটল তাতে পুলিশ যদি কক্রিয় থাকত তাহলে অনেক ঘটনা, অনেক মৃত্যু আটকানো যেত’।

তিনি আরও বলেন, ‘দুটো জিনিস করতে পারত পুলিশ। আগেভাগে গ্রেফতার করা এবং গোলা-বারুদ-অস্ত্র উদ্ধার করা। এই নিষ্ক্রিয়তা, ব্যর্থতা তো একটা অংশেরই বটেই। ইনকম্পিটেন্ট পুলিশ আর মজা দেখা পুলিশ এই দুটো মিলে এই হাল করেছে। নাহলে এওটা হত না’।



অবশ্য তাপসের এই বক্তব্যের পাল্টা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘পুলিশ কি বলির পাঁঠা! পুলিশের ঘাড়ে বন্দুক রেখে লাভ নেই। বলতে হলে সরাসরি পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন!’
পুলিশকে কাঠগড়ায় তুললেন খোদ তৃণমূলের বিধায়ক, বিজেপি বলছে পুলিশ নয় পুলিশমন্ত্রী দায়ী!









