উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্ত শুরু নতুন ভিসি রথীনের, পাল্টা দিলেন প্রাক্তন উপাচার্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজভবন সংঘাত চলছেই। অস্থায়ী উপাচার্য সঞ্চারী মুখোপাধ্যায়কে সরিয়ে নতুন উপাচার্য হিসাবে যোগদান করলেন রথীন বন্দ্যোপাধ্যায়। আর যোগদানের পরই প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের তোড়জোড় শুরু করে দিয়েছেন।

আরও পড়ুনঃ সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব, মণিপুর ইস্যুতে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

আর তার প্রথম ধাপ হিসেবে ওমপ্রকাশকে ইমেল করছেন নতুন এই উপাচার্য। যদিও পাল্টা জবাবও দিয়েছেন ওমপ্রকাশ। তিনি জানান, এই মামলায় আচার্যের তদন্ত করার কোনও এক্তিয়ারই নেই। ওমপ্রকাশকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলেন আচার্য সি ভি আনন্দ বোস নিজে।

15 10

সেই সময়েই জমি সংক্রান্ত সমস্যায় নাম জড়িয়েছিল ওমপ্রকাশের। এর পরে ওমপ্রকাশের ভিসি থাকার মেয়াদ উত্তীর্ণ হলেও তা আর বাড়াননি রাজ্যপাল তথা আচার্য। এর মধ্যে ফের জমি সংক্রান্ত আরও একটি ইস্যুতে নাম জড়ায় ওমপ্রকাশের।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্ত শুরু নতুন ভিসি রথীনের, পাল্টা দিলেন প্রাক্তন উপাচার্য

14 10

এর পরে, দিনকয়েক আগেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠকে যোগ দিয়ে আচার্য সি ভি আনন্দ বোস ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। আচার্যের সেই নির্দেশ মেনেই বুধবার নতুন অস্থায়ী উপাচার্য তদন্তের দুর্নীতির জন্য ওমপ্রকাশকে ইমেল পাঠান।

16 10

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন