স্বচ্ছ নির্বাচনের দাবি নিয়ে আজ নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল প্রতিনিধি দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বচ্ছ নির্বাচনের দাবি নিয়ে আজ নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল প্রতিনিধি দল। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে আজ পশ্চিমবঙ্গে ‘অবাধ এবং স্বচ্ছ’ নির্বাচনের দাবিতে দিল্লীতে আজ নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। দুপুর ১২ তা নাগাদ কমিশন দপ্তরে দেখা করার কথা তাঁদের। এই দলে রয়েছেন সৌগত রায়, মহুয়া মৈত্র এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা।

আরও পড়ুনঃ সারদাকাণ্ডে এবার ইডির দপ্তরে ডাক পেলেন নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্‍।

বিরোধীদের অবাধ ভোটের দাবিকে পাল্টা দিতেই তৃণমূলের এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত বিজেপি-র শীর্ষ নেতৃত্ব যখনই এ রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছেন, তখনই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা বার বার উল্লেখ করেছেন। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে বলেও বাংলার বেশ কয়কেটি জনসভা থেকে জানিয়েছিলেন। কিন্তু প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপত্তি ছিল রাজ্যের শাসকদল তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছে তারা। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে আবার বিরোধীরাও রাজ্যের পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারেননি।

ফলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য প্রথম থেকেই সরব হয়েছিল তারা। এবারের নির্বাচনে প্রচুর পরিমান কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চলেছে কমিশন। বেশিরভাগ বুথে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী রাখতে চলেছে তারা। তাদেরও লক্ষ্য সেই অবাধ ও শান্তিপূর্ণ ভোট। একই দাবি নিয়ে আজ কমিশনের দপ্তরে তৃণমূল। সকল পক্ষের দাবি শান্তিপূর্ণ ভোটের হলেও আটকানো যাচ্ছে না ভোট পূর্ব হিংসা মারামারি। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েক জায়গায় দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি-র কর্মী সমর্থকদের মধ্যে গন্ডগোলের ছবি সামনে আসছে।

 স্বচ্ছ নির্বাচনের দাবি নিয়ে আজ নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল প্রতিনিধি দল। কোথাও উদ্ধার হচ্ছে তাজা বোমা। কোথাও প্রার্থীদের উপর হামলা হচ্ছে। কোথাও আবার দু’পক্ষের কর্মী সমর্থকরা ঝামেলায় জড়িয়ে পড়ছেন। ভোটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই এ বার আগেই স্বতঃপ্রণোদিত ভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত