সারদাকাণ্ডে এবার ইডির দপ্তরে ডাক পেলেন নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্‍।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সারদাকাণ্ডে এবার ইডির দপ্তরে ডাক পেলেন নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্‍। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সারদা থেকে মেট্রো ডেয়ারি একের পর এক কেলঙ্কারির তদন্তে কোমর বেঁধে নামছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সেই ধারা বজায় রেখে এবার সারদা মামলায় ইডির দপ্তরে ডাক পেলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্‍ কর পুরকায়স্থ।

আরও পড়ুনঃ মেট্রো ডেয়ারি মামলায় ফের সক্রিয় ইডি, ডাক পড়ল রাজ্যের প্রাক্তন আমলার।

সূত্রের খবর, আগামী ২৫ মার্চ কলকাতায় ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সারদা চিটফান্ড কাণ্ডে টাকা পাচার ও লেনদেনগুলি নিয়ে তাঁকে প্রশ্ন করতে চান গোয়েন্দারা। এই কেলেঙ্কারিতে আর্থিক তছরুপের বিষয়টি নিয়ে তদন্ত করছে ইডি। কে বা কারা এই লেনদেন থেকে ‘লাভবান’ হয়েছেন তা নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে গোয়েন্দাদের। এছাড়া, ভিডিওয় সারদার একাধিক অনুষ্ঠানে মঞ্চে সুরজিত্‍ কর পুরকায়স্থকে দেখা গিয়েছে। সেই ভিডিওর সূত্র ধরেই তাঁকে প্রশ্ন করতে পারেন গোয়েন্দারা। এদিকে, সারদা কাণ্ডে এবার রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রজত মজুমদার তলব করেছে তদন্তকারী সংস্থাটি। ২৪ মার্চ তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে।

এদিকে একই মামলায় আজ ইডির দপ্তরে হাজিরা দিতে চলেছেন মদন মিত্র। সারদা মামলায় এর আগে একাধিক হেভিওয়েট ব্যক্তিদের ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী থেকে শুরু করে ডেরেক ও ব্রায়েন, মদন মিত্র, কুণাল ঘোষ, শতাব্দী রায় তালিকা বেশ লম্বা। সেই তালিকায় এবার যুক্ত হল সুরজিতের নাম। তবে ভোটের আগে তদন্তের এই গতি বৃদ্ধি নিয়ে বিজেপির দিকে চরম কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। নির্বাচনের আগে দলের ভাবমূর্তি খারাপ করার জন্যই এই সক্রিয়তা বলে মনে করছে অনেকেই। এখন দেখার তদন্তের গতি বৃদ্ধিতে মামলার সমাধান করা যায় কিনা। নাকি ভোট মিটলেই তা ফের জমা পরবে ধুলো পরা আলমারিতে তা সময়ই বলবে।

সারদাকাণ্ডে এবার ইডির দপ্তরে ডাক পেলেন নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্‍। আপাতত তদন্তে সবরকম সাহাজ্যের আশ্বাস দিয়েছেন সুরজিতবাবু। মমতার কাছের বলেই সুরজিতবাবুকে এই নোটিশ বলেও মনে করছে রাজনৈতিকমহলের অনেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত