নজরবন্দি ব্যুরোঃ ভারত চিনের উত্তেজনার ফলে ভারত সরকার চিনা অ্যাপ টিকটক সহ বেশ কিছু অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে সব চাইতে ক্ষতির মুখে পরে টিকটক অ্যাপ। কারণ ভারতে প্রায় ৩ কোটি মানুষ এই অ্যাপ টি ব্যবহার করতেন। এই ধাক্কার ফলে টিকটকের প্রায় ৫০% ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ দিতে হবে না বিল, স্বস্তি দিল CESC! কিন্তু WBSEDCL গ্রাহকদের কি হবে?


এবার সেই বাবসা পুনরুদ্ধারে উঠে পরে লেগেছে এই কোম্পানি। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে ইতিমধ্যে সংস্থার প্রধান দফতর লন্ডনে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কথাবর্তাও শুরু করেছে সংস্থা। শেষ কয়েকমাস ধরেই এই কথাবার্তা চলছে। সূত্রের খবর চিনের থেকে নিজেদের সংস্থাকে দূরে সরিয়ে রাখতেই এই সিদ্ধান্ত সংস্থা নিয়েছে।
তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় ঠিক আর কোন কোন এলাকায় নিজের অফিস সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে টিকটক। তবে কয়েকদিন আগেই ক্যালিফোর্নিয়ায় বড়সড় নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে সংস্থা। সংস্থায় যোগ দিয়েছেন ওয়ার্ল্ড ডিজনির প্রাক্তন এক শীর্ষ কর্তা।
সব মিলিয়ে সেখানেও দফতর যেতে পারে। তবে চিনের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি হওয়ায় সেই সম্ভাবনার কথাও অনেকে উড়িয়ে দিচ্ছেন।সানডে টাইমসের খবর অনুসারে, ব্রিটেন সরকারের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা অনেকটা এগিয়ে ফেলেছে টিকটক। চেয়েছে সেখানে সংস্থার প্রধান দফতর করতে। যদিও, আনুষ্ঠানিকভাবে এই নিয়ে টিকটক কিছু বলতে চায়নি।









