নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায়ত জেল হেফাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৮ তারিখ জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের। তার আগে বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে উপস্থিত হয়েছে ইডির প্রতিনিধি দল। গত কয়েকদিন ধরে ইডি যে সমস্ত নথ্য পেয়েছে সেই সমস্ত নথিকে সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুনঃ Anubrata Mondal: মাত্র দশ মিনিটের জন্য অনুব্রতর বাড়িতে সিবিআই, ক্রমশ দানা বাঁধছে রহস্য


এর আগে মঙ্গলবার প্রেসিডেন্সি জেলের মহিলা কারাবাসে যান ইডির আধিকারিকরা। কীভাবে ওই টাকা এল? সেই টাকা কাদের মারফত এল? সবটাই জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকরা। প্রায় ১ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বক্তব্যকেও সামনে রেখে আগামী দিনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

এই মুহুর্তে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায়। এমত অবস্থায় তাঁদেরকে জেলের ভিতরে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি নিয়েছে ইডি। সেই আবেদন মেলার পর থেকেই জেলেই দুই জনকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা। কারাবাসের দিন সংখ্যা বাড়তে পারে পার্থর? ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
কারাবাসের দিন সংখ্যা বাড়তে পারে পার্থর, জিজ্ঞাসাবাদ করছে ইডি

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। দুর্নীতি মামলায় এর আগে গত ২২ জুলাই মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশিও চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় যে সমস্ত নথি সিবিআই পেয়েছে, এই সমস্ত নথিকে সামনে রেখেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।









