নজরবন্দি ব্যুরোঃ আরজেডির সমর্থনে এবার সংসদে রোল তুলবেন লালু কন্যা মিসা ভারতী। বৃ্হস্পতিবার ঘোষণা করল রাষ্ট্রীয় জনতা দল। আরও এক প্রার্থী ডঃ ফৈয়জ আহমেদ। নতুন করে রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন মিসা।
আরও পড়ুনঃ রাজ্যসভায় যাচ্ছে জয়ন্ত চৌধুরী, সমর্থন দেবে সমাজবাদী পার্টি


শোনা যাচ্ছিল, ২০১৭ সালে মেয়াদ শেষ হয়েছে শরদ যাদবের। সেক্ষেত্রে আবারও তাঁকে রাজ্যসভার সদস্য হিসাবে বেছে নিতে পারে দল। সেটা না হলে নতুন কাকে বেছে নেবেন আরজেডি প্রধান? যা নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।

গতকালই পাটনায় মেয়ে মিসাকে নিয়ে উপস্থিত হন লালু প্রসাদ যাদব। সোজা চলে যান স্ত্রী রাবরী দেবীর ১০ সার্কুলার রোডের বাসভবনে। সেখানেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংসদ হিসাবে ফৈয়জ আহমেদকে প্রথম স্থানে বেছে নেওয়া হলেও জল্পনা ছিল দ্বিতীয় নাম নিয়ে। সেখানে উঠে আসছিল বাবা সিদ্দিকির নাম। নয়তো আরজেডির সমর্থনে রাজ্যসভায় যাওয়ার কথা ছিল কপিল সিবালের৷ কিন্তু শেষে সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভার নির্দল সদস্য হিসাবে মনোনিত হয়েছে কপিল। শেষ মুহুর্তে বড় সিদ্ধান্ত নিলেন আরজেডি প্রধান।


এবার রাজ্যসভার সদস্য লালু কন্যা, ঘোষণা করল RJD

রাজনৈতিক মহলের ধারণা, কয়েকদিন আগেই রেলওয়েতে চাকরি দেওয়ার অভিযোগে লালু প্রসাদ যাদবের একাধিক জায়গায় হানা দেয় সিবিআই। সিবিআইয়ের অভিযোগ চাকরী দেওয়ার নাম করে প্রচুর পরিমাণ জমি নিজেদের নামে করিয়ে নিয়েছেন লালু প্রসাদ যাদবের পরিবারের সদস্যরা। সেই অভিযোগকে খণ্ডন করতে এবং বিজেপিকে বিশেষ বার্তা দিতেই এতবড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







