এই শতাব্দীর “সবচেয়ে খারাপ” বছর ২০২০, জানাল বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই শতাব্দীর “সবচেয়ে খারাপ” বছর ২০২০, জানাল বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। দুই হাজার কুড়ি সাল! কি হয়নি এই বছরে। জীবনের স্বাভাবিক ছন্দ থেকে অন্য ছন্দে ফিরে আসা, সবসময় একটা ভয় ভয় ভাব, মৃত্যু মিছিল, লকডাউন, ঘূর্ণিঝড় সবকিছু দেখেছে মানুষ। সর্বাধিক প্রচারিত ‘টাইম’ ম্যাগাজিনের গত ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ বছর হিসেবে উল্লেখ করা হল ২০২০ সালকে।

আর পড়ুনঃ“ভারত পাকিস্তানের ওপর দিয়ে ফের সার্জিক্যাল স্ট্রাইক করার চেষ্টা চালাচ্ছে” মন্তব্য পাক বিদেশমন্ত্রীর।

‘টাইম’ ম্যাগাজিন ২০২০ সালের উপর লাল ক্রস করে তারা এবার প্রচ্ছদ বানিয়েছে। এই নিয়ে পঞ্চমবার ‘টাইম’-এর রকম প্রচ্ছদ ছাপিয়েছে।
এই বছরের শুরু থেকে পৃথিবীর সব দেশে করোনা ভাইরাস তাণ্ডব করে চলেছে। ভয়াবহ এই রোগের প্রকোপে মারা গিয়েছে বহু মানুষ সেই ভয়াবহতা বোঝাতেই টাইম ম্যাগাজিনে ২০২০কে লাল ক্রসে ঢেকে দেওয়া হয়েছে।

এই শতাব্দীর “সবচেয়ে খারাপ” বছর ২০২০, জানাল বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। প্রসঙ্গত উল্লেখ্য, টাইম ম্যাগাজিন ১৯৪৫ সালে জার্মান একনায়ক অ্যাডল্ফ হিটলারের মৃত্যুতে তারা কভার পেজে লাল ক্রস করেছিল।পরে সাদ্দাম হুসেনের মৃত্যুতেও ‘টাইম’ ম্যাগাজিন তাদের কভার পেজ লাল ক্রসে ঢেকেছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর