নজরবন্দি ব্যুরোঃ “ভারত পাকিস্তানের ওপর দিয়ে ফের সার্জিক্যাল স্ট্রাইক করার চেষ্টা চালাচ্ছে” মন্তব্য পাক বিদেশমন্ত্রীর। ভারতের সাথে পাকিস্তানের শত্রুতার কথা নতুন করে বলার কিছু নেই। ভারতের শত্রু দেশ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির আশঙ্কা ফের ভারত পাকিস্তানের ওপর হামলা চালাতে পারে। এদিন এমনই আশঙ্কার কথা জানিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী।
আরও পড়ুনঃআগামী ২ বছরে গোটা দেশ হবে টোল প্লাজা মুক্ত, ঘোষণা কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী গড়করির।


গতকাল পাকিস্তানের এই বিদেশ মন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীতে এক প্রশাসনিক সফরে গিয়েছেন। শুক্রবার আবু ধাবিতে এক সাংবাদিক সম্মেলনে কুরেশি বলেন “ভারত পাকিস্তানের ওপর ফের সার্জিকাল স্ট্রাইক করার চেষ্টা চালাচ্ছে। ভারত নিজে যেহেতু একাধিক অভ্যন্তরীণ সমস্যায় ভুগছে, তাই সেদিক থেকে নজর ঘোরাতে এই সার্জিকাল স্ট্রাইক চালাতে পারে ভারত।”
পাকিস্তানের সংবাদপত্র সংবাদপত্র ‘দ্য ডন’ কুরেশির উদ্ধৃতি উল্লেখ করে এই প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে কুরেশি বলেছেন, পাক গোয়েন্দা সূত্রে খবর ভারত ফের সার্জিকাল স্ট্রাইক চালাতে পারে। এজন্য ভারত নিজের বন্ধু রাষ্ট্রগুলির কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে। ভারতের রাজধানী দিল্লিতে চলতে থাকা কৃষক বিক্ষোভের কথা উল্লেখ করে পাক বিদেশমন্ত্রী জানিয়েছেন মোদী সরকার বেশ চাপে রয়েছে। সেদিক থেকে নজর ঘোরাতেই এই উদ্যোগ নিতে পারে ভারত সরকার বলে আশঙ্কা তাঁর।
“ভারত পাকিস্তানের ওপর দিয়ে ফের সার্জিক্যাল স্ট্রাইক করার চেষ্টা চালাচ্ছে” মন্তব্য পাক বিদেশমন্ত্রীর। প্রসঙ্গত উল্লেখ্য, পাক সীমান্তের ২০১৬ সালে ১৫ কিলোমিটার ভিতর ঢুকে এক গোপন অভিযানে পাক সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানই সার্জিক্যাল স্ট্রাইক নামে পরিচিত। ভোর সাড়ে ৩টে কেই সঠিক সময় বলে মনে করেন তাঁরা। তাই ওই সময় অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে অভিযানে ২৯ জন জঙ্গিকে খতম করে।









