আগামী ২ বছরে গোটা দেশ হবে টোল প্লাজা মুক্ত, ঘোষণা কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী গড়করির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ২ বছরে গোটা দেশ হবে টোল প্লাজা মুক্ত, ঘোষণা কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী গড়করির। কেন্দ্রের মোদি সরকার দুই বছরের মধ্যেই দেশের প্রতিটি টোল প্লাজা তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আর পড়ুনঃ‘সার্জিক্যাল স্ট্রাইকে নেমেছে বিজেপি’, মমতাকে সতর্ক করলেন যশবন্ত সিনহা

কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, “দেশে যানবাহনের যাতায়াত যাতে বাধাপ্রাপ্ত না হয়, প্রত্যেক রাস্তার উপর দিয়ে যানবাহন গুলি যাতে সম্পূর্ণ স্বাভাবিক গতিতেই চলাচল করতে পারে তার জন্য আগামী দুই বছরের মধ্যেই টোল প্লাজা তুলে দেওয়ার মতো বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।”

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের উপর নীতিন গড়করির বক্তব্য,’এর ফলে যেমন জ্বালানি বাঁচবে,তেমন বায়ু দূষণের পরিমাণও কমবে।শুধু তাই নয়, সময়ও বাঁচবে।আগামী দুই বছরের মধ্যেই কেন্দ্রীয় সরকার রাস্তা থেকে টোল প্লাজা তুলে দেওয়ার এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে।এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তির সহায়তা গ্রহণ করবে কেন্দ্র। যাত্রী যখন যান নিয়ে নির্দিষ্ট স্থান অধিকারী করবেন তখন নথিভূক্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি টোলের টাকা কেটে নেওয়া হবে।’

আগামী ২ বছরে গোটা দেশ হবে টোল প্লাজা মুক্ত, ঘোষণা কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী গড়করির। এই কাজ করা হবে জিপিএস প্রযুক্তিকে কাজে লাগিয়েই। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন,এজন্য আপাতত জিপিএস প্রযুক্তিকে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় কাজ সম্পাদন করেছে কেন্দ্র। তিনি সম্প্রতি, “বণিকসভা অ্যাসোচ্যাম” এর তরফ থেকে আয়োজিত একটি পরিকল্পনার কথা জানিয়েছেন।সরকারি সূত্রের পাওয়া খবর অনুযায়ী, পুরনো যানবাহন গুলিতেও জিপিএস লাগানোর প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত