নজরবন্দি ব্যুরো: ‘সার্জিক্যাল স্ট্রাইকে নেমেছে বিজেপি’, মমতাকে সতর্ক করলেন যশবন্ত সিনহা, ২০২১-কে পাখির চোখ করে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করতে মরিয়া গেরুয়া শিবির। নির্বাচন শুরু হওয়ার আগে থেকে দল ভাঙানো, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের হুমকি, কিংবা রাজ্যের আইপিএসদের ডেপুটেশনে ডাকা, সবটাই মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার কৌশল নিচ্ছে বিজেপি। এহেন অবস্থায় মমতাকে সতর্ক করলেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা ।
আরও পড়ুন: আজ মেদিনীপুরে অমিত শাহের জনসভা, যোগ দেবেন শুভেন্দু বন্দ্যোপাধ্যায়?


তিনি বলছেন, বাংলা দখলের জন্য সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে বিজেপি। আর এই সার্জিক্যাল স্ট্রাইক যে শুধু ভোটের আগে হবে তাই নয়, ভোটের পরেও হতে পারে। গতকাল রাতে এক টুইটে প্রাক্তন অর্থমন্ত্রী বলেছেন, ‘নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সার্জিক্যাল স্ট্রাইকে নেমেছে বিজেপি। নির্বাচনের পরে আরও এক দফার জন্য প্রস্তুত থাকতে হবে। আর সে কারণে, তৃণমূলকে ভোটে বিপুল সংখ্যক আসন নিয়ে জিতে আসতে হবে। অন্য কোনও বিকল্প নেই। এটাই এখন সময়ের দাবি।’
‘সার্জিক্যাল স্ট্রাইকে নেমেছে বিজেপি’, মমতাকে সতর্ক করলেন যশবন্ত সিনহা, এদিকে আজ মেদিনীপুরে অমিত শাহের সভা রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভার দিকে গোটা বাংলার রাজনৈতিক মহলের নজর থাকবে। শুভেন্দু অধিকারী-সহ শাসকদলের একাধিক বিধায়ক ও নেতা এই সভায় আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে ধারণা। প্রসঙ্গত, অমিত শাহের এই সফরের আগে তৃণমূলে ভাঙন ধরে। শুভেন্দু অনুগামী একাধিক নেতা দল ছেড়ে বেরিয়ে যান।







