আমি প্রথম থেকে বলেছি এটা একটা পরিকল্পিত কুৎসা, সাসপেনশন উঠতেই বললেন তন্ময়

মহম্মদ সেলিম আমায় ডেকে পাঠান। চল্লিশ মিনিট কথা বলেন। আমার ভুল কোনটা। কোন চর্চা করা উচিত। একদম অভিভাবকের মতো আলোচনা করেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মিলল না প্রমাণ। উঠে গেল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন। আর সাসপেনশন ওঠার খবরে খুশি বাম নেতা। শুক্রবার রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, জেলার সম্পাদক মণ্ডলির সদস্য কমরেড তন্ময় ভট্টাচার্যকে তদন্ত সাপেক্ষে যে সাসপেন্ড করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এখন থেকে কমরেড তন্ময় ভট্টাচার্য পার্টির স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন।

এ দিন সাসপেনশন ওঠার খবরের পর তন্ময় বলেন, “আমি প্রথম থেকে বলেছি এটা একটা পরিকল্পিত কুৎসা।” রপর তন্ময় জানান, সাসপেনশন প্রত্যাহারের পর মহম্মদ সেলিম তাঁকে ডেকেছিলেন। তবে বাম নেতার দাবি, তাঁর সাসপেনশন যে প্রত্যাহার করা হয়েছে, তা বুঝতেই দেননি মহম্মদ সেলিম।

এই নিয়ে তন্ময় বলেন, ‘মহম্মদ সেলিম আমায় ডেকে পাঠান। চল্লিশ মিনিট কথা বলেন। আমার ভুল কোনটা। কোন চর্চা করা উচিত। একদম অভিভাবকের মতো আলোচনা করেন। কিন্তু ঘুণাক্ষরে বুঝতে দেননি আমার সাসপেনশন উঠে গিয়েছে।’

তন্ময়ের কথায়, ‘যে চ্যানেলে ইন্টারভিউ নিয়েছিল। সেই চ্যানেলে ইন্টারভিউটা দেখানো হয়নি। রাজনৈতিক ইন্টারভিউ নিয়েছিলেন। কিন্তু টেলিকাস্ট কেন হল না? এর দায় ওই চ্যানেলের।’ তিনি আরও বলেন, ‘আমি প্রথম থেকে বলেছি এটা একটা পরিকল্পিত কুৎসা। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা ছিল না আমার। তবে এখন সবটা জেনেছি। আইনি পদক্ষেপ করব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন