Manik Bhattacharya: মানিক আদালতে ঢুকতেই চোর স্লোগান, দৌড়ে ঢুকলেন আদালতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। আজই আদালতে পেশ করা হয় তাঁকে। মানিক আদালতে ঢুকতেই চোর স্লোগান দিতে শুরু করে কিছু বিজেপি সমর্থক। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন বিজেপি নেতা ও বিজেপি সমর্থকরা। এমনকি তৃণমূল বিধায়ককে উদ্দেশ্য করে জুতো দেখান বিজেপি সমর্থকরা।

আরও পড়ুনঃ Kalipuja: সবুজ বাজি নিয়ে আরও কড়া হোক পুলিশ, সাফ নির্দেশ কলকাতা হাই কোর্টের

মঙ্গলবার ইডি গ্রেফতার করে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। এদিন শারীরিক পরীক্ষার পর আদালতে পেশ করা হয় তাঁকে। সেই সময়েই ব্যাঙ্কশাল আদালতে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি।

মানিক আদালতে ঢুকতেই চোর স্লোগান, উত্তপ্ত আদালত চত্বর 
মানিক আদালতে ঢুকতেই চোর স্লোগান, উত্তপ্ত আদালত চত্বর

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, চোরকে চোর বলা হচ্ছে, কোনও অন্যায় করা হয়নি। জুতো নিয়ে মারতে এসেছিলাম। নিরাপত্তা থাকায় মারতে পারিনি। আফসোস নিয়ে ফিরে যাচ্ছি। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, একটা চোরের জন্য পুলিশ এই রকম নিরাপত্তাবলয় তৈরি করেছে। এরকম লোককে এক মিনিট জনতার সামনে ছেড়ে দিক না, সব ইনসাফ হয়ে যাবে।বিজেপির বিক্ষোভের মাঝেই দৌড়ে আদালত চত্বরে ঢুকে পড়েন মানিক।

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেলা হেফাজতে। তারপর গ্রেফতার হলেন শাসক দলের আরও এক বিধায়ক। তৃণমূলের জমানায় এক দশক ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে ছিলেন তিনি। দীর্ঘ দশ বছরে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে।

মানিক আদালতে ঢুকতেই চোর স্লোগান, উত্তপ্ত আদালত চত্বর 

মানিক আদালতে ঢুকতেই চোর স্লোগান, উত্তপ্ত আদালত চত্বর 
মানিক আদালতে ঢুকতেই চোর স্লোগান, উত্তপ্ত আদালত চত্বর

মঙ্গলবার তাঁকে গ্রেফতারের পরে আরও দুই নাম নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ইডির তরফে দাবি করা হচ্ছে, মানিক ভট্টাচার্যের বাজেয়াপ্ত করা ফোন থেকে ডিডি ও আরকে দুটি নাম উঠে এসেছে। এরা কারা? সেটাই জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর