ফের বদলালো ICSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির সিলেবাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের বদলালো ICSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির সিলেবাস। চলতি বছরে দ্বিতীয়বার সিলেবাসে পরিবর্তন আনল আইসিএসই বোর্ড। মহামারির জেরে দেশে অনেক ক্ষেত্রেই পরিবর্তন এসেছে বা করা হয়েছে। শিক্ষাক্ষেত্র তার মধ্যে অন্যতম। সিলেবাস কমানো থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতিতেও বদল আনা হয়েছে। করোনা কারণে এখন পর্যন্ত স্কুল চালু করা সম্ভব হয়নি। চলছে অনলাইন ক্লাস।

আরও পড়ুনঃ মার্কিন মুলুকে ভোটের আগেই আগামী রবিবার থেকে নিষিদ্ধ হচ্ছে টিকটক ও উইচ্যাট।

কিন্তু অনলাইন ক্লাসে সব ছাত্র ছাত্রীদের আনা যাচ্ছে না বলেই কার্যত দশম ও দ্বাদশ শ্রেণির মেজর বিষয়গুলির সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে। তাই ফিজিক্স,কেমিস্ট্রি, বায়োলজি,অঙ্ক,ইকোনমিক্স, ইংরেজির মত বিষয় গুলির সিলেবাস পরিবর্তন করা হল। এর মধ্যে বেশির ভাগ বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল-এর সিলেবাসে কাটছাঁট করা হয়েছে। কারণ কোভিড-১৯ এর জেরে স্কুল বন্ধ। পড়ুয়াদের ক্লাস চলছে অনলাইন্দ। আর অনলাইনে দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া সম্ভব নয়।

তাই দ্বাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ বিষয় গুলি যেমন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সিলেবাস থেকে প্র্যাকটিক্যাল এর বেশিরভাগ অংশটাই বাদ দেওয়া হল। বৃহস্পতিবার বোর্ডের তরফে নোটিশ দিয়ে বিষয়টি বিস্তারিত ভাবে জানানো হয়েছে। চলতি মাসের শুরুতেই আইসিএসই অনুমোদিত স্কুল গুলির থেকে বোর্ড জানতে চেয়েছিল অনলাইন ক্লাসের ফলাফল। এক সপ্তাহ আগেই এর রিপোর্ট রোর্ডের কাছে জমা পরেছে। সেই রিপোর্ট অনুযায়ী ৬০ থেকে ৬৫ শতাংশ ছাত্রছাত্রী অনলাইন ক্লাসে লগ-ইন করছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই নেটওয়ার্ক-এর অসুবিধার জন্য ও অনেকের অ্যান্ড্রয়েড ফোন না থাকার কারণে পুর ১০০ শতাংশ ছাত্রছাত্রীদের ক্লাসে আনা যাচ্ছে না। বেশিরভাগ স্কুলের প্রিন্সিপালের তরফে এই একই রিপোর্ট জমা পরেছে বোর্ডের কাছে।

আগামী বছরের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা এবং এই বছর এত পড়ুয়াদের অনলাইন ক্লাসে না থাকতে পারা তাদের জন্য সমস্যা তৈরি হতে পারে। তারা পিছিয়ে পড়তে পারে অন্যদের থেকে। সেই কথা মাথায় রেখেই বোর্ড তরফে এই সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট্রাল মডার্ন স্কুলের প্রিন্সিপাল নবারুণ দে এই বিষয়ে জানিয়েছেন, বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা এবং বিশেষত পাহাড়ের অঞ্চলগুলোর পড়ুয়ারা অনলাইন ক্লাসের সাথে যুক্ত হতে পারছেন না। বিভিন্ন শহরতলি জায়গায় আইসিএসই বোর্ড অনুমোদিত স্কুল রয়েছে। এবং সেখানে গ্রামের ছেলে মেয়েরাএ আসছেন পড়াশোনা করতে। কিন্তু তারা যেখানে বসবাস করেন সেখানে ইন্টারনেট ঠিক মত না থাকায় ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসে থাকতে পারছেন না।

সে ক্ষেত্রে তারা পিছিয়ে পরছেন। বোর্ড গত জুলাই মাসে প্রথম দফায় সিলাবাসে পরিবর্তন আনে। কিন্তু সেখানে মূল বিষয়গুলির সিলেবাস কমানো হয়নি। কিন্তু বর্তমান সময়ে অনলাইন ক্লাসের কি প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপর বিভিন্ন স্কুলের প্রিন্সিপালদের থেকে সেই রিপোর্ট পাওয়ার পরেই এবার মূল বিষয়গুলোর সিলেবাসের উপর পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে নোটিফিকেশন জারি করেছে আইসিএসসি বোর্ড। নবারুণ দে বলেন ” অনলাইনে প্র্যাকটিক্যালের ক্লাস করানো অসম্ভব। তাই এবার থিওরিটিকাল এর চেয়ে প্র্যাকটিক্যালের সিলেবাসটাই বেশি কমানো হয়েছে।

আরও পড়ুনঃ বিজেপি-কে নির্মূল করে তৃণমূলেই ফিরবেন চানক্য? কেন? আজ প্রথম পর্ব

ফের বদলালো ICSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির সিলেবাস। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্র্যাকটিক্যালের বিষয়গুলি রয়েছে তার মধ্যে থেকে বেশি অংশই বাদ দেওয়া হয়েছে। কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ সিলেবাসে রাখার রাখার চেষ্টাও করা হয়েছে। অন্যদিকে, এই বছরের পরিস্থিতির কথা ভেবে আগামী বছর কিভাবে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই আইসিএসই বোর্ড আলোচনা শুরু করেছে দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত