বিজেপি-কে নির্মূল করে তৃণমূলেই ফিরবেন চানক্য? কেন? আজ প্রথম পর্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অর্ক সানা, সম্পাদক(নজরবন্দি): বিজেপি-কে নির্মূল করে তৃণমূলেই ফিরবেন চানক্য? ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যের সবকটি রাজনৈতিক দলের মধ্যেই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে এই প্রথমবার মুকুল রায় কে ছাড়া বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অন্তত সাদা রাজনীতির আলোকে সেটাই উদ্ভাসিত হয়ে রয়েছে। কিন্তু বাস্তব কি তাই? রয়েছে অনেক ধোঁয়াশা, অনেক প্রশ্ন! মোটামুটি তিনটি পর্বে বিশ্লেষণ করার চেষ্টা করছি বাংলার রাজনীতি প্রিয় মানুষদের কাছে। আজ প্রথম পর্ব। তৃণমূলেই ফিরবেন চানক্য!

আরও পড়ুনঃ ডিজিটাল মিডিয়ার প্রভাব অনেক বেশি, তাই গাইডলাইন আনা জরুরি , নির্দেশ সুপ্রিম কোর্টের ।

একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। মুকুল রায়, বাংলা রাজনীতির চানক্য যোগ দিলেন বিজেপি-তে। মুকুল বিজেপি তে যাওয়ার সাথে সাথেই যেন কাকতালীয় ভাবে বিপ্লব ঘটল বঙ্গ বিজেপি-তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া বিহীন মুকুলের রোড শো দেখল বাংলা। কাতারে কাতারে মানুষ, পুষ্প বৃষ্টি। বাংলা-র রাজনীতিতে চোরাস্রোত তৃণমূলের বিপক্ষে। এদিকে মুকুলের হাত ধরে তখন একে একে বিজেপি তে নাম লেখাতে শুরু করেছেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা।

মুখে কিছু না বললেও ভ্রু কুঞ্চিত হল দিলীপ ঘোষের। একদা ভাগ মুকুল ভাগ বলা সিদ্ধার্থ নাথ সিং এর যায়গা নিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। মুকুল রায়ের সাথে তাঁর সখ্যতা সুবিদিত। এদিকে দিল্লীর সদর দফতরে বিজেপিতে যোগ দেওয়া মুকুল কে সেভাবে বঙ্গ বিজেপি-র নেতারা গ্রহন করতে না পারলেও মনে দুঃখ আর মুখে হাসি নিয়ে পাশে দাঁড়ালেন চাণক্যের। সংবাদমাধ্যমের ক্যামেরায় সবার মিলেমিশে থাকার ছবি।

এরপর এল মুকুল রায়ের পরীক্ষা পর্ব, লোকসভা নির্বাচন ২০১৯। সাফল্যের সাথে সেই পরীক্ষায় পাশ করলেন মুকুল রায়। মুখে টু শব্দটি না করলেও দিলীপ ঘোষ বুঝলেন রাজ্যের ৪২ টি লোকসভা আসনের প্রার্থী তালিকায় মুকুল অনুগামীদের আধিক্য বেশি। নির্বাচনের ফল বের হতে দেখা গেল মুকুলের ডাকে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূলের অনেকেই জয়ী হলেন! সিঁদুরে মেঘ দেখলেন বঙ্গ বিজেপি-র নেতারা। মুকুল রায় কে একঘরে করার কাজ শুরু হল। মাঝে অনেকগুলি ঘটনা বাদ দিয়ে(পরের পর্বে) সরাসরি ৩ আগস্ট দিলীপ ঘোষের একটি মন্তব্য উল্লেখ করা যাক, যা ভীষণ তাৎপর্যপূর্ণ। “দিলীপ ঘোষ একাই ২১-এ এই রাজ্যে বিজেপিকে নিয়ে আসবে। যদি কারোর বিশ্বাস কিংবা আত্মবিশ্বাস না থাকে তাহলে ঘরে বসে থাকুক।”

বিজেপি-কে নির্মূল করে তৃণমূলেই ফিরবেন চানক্য? যারা নিয়মিত খবর ফলো করেন বা রাজ্য রাজনীতির খবর রাখেন তাঁরা জানবেন ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ১ মাস পর থেকে আচমকাই আর খবরে নেই মুকুল রায়। সংবাদমাধ্যমের সামনে বিজেপির এক এবং একমাত্র মুখ দিলীপ ঘোষ। মাঝে মধ্যে সিআইডি, রাজ্য পুলিশ অথবা ইডি বা সিবিআই খোঁচা না দিলে গত ১ বছর তেমন ভাবে খবরের শিরোনামে নেই মুকুল রায়। তবে এখানে একটা ব্যাপার লক্ষনীয় হল গত ১ বছরে রাজ্য পুলিশ বা সিআইডি তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া তৃণমূলের অন্য নেতাদের পেছনে পড়ে থাকলেও মুকুল রায় কে সেভাবে ‘ডিস্টার্ব’ করেনি!

এমনকি তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে নতুন করে অতিরিক্ত চার্জশিট পেশ করে সিআইডি। সেখানে নাম ঢোকানো হয়েছে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। কিন্তু নাম নেই মুকুল রায়ের। তাঁকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করেছে সিআইডি। এতে বিজেপির অন্দরমহলেই প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে…… আর মুকুলের দিক থেকেও ইতিমধ্যেই ইশারা পৌঁছে দেওয়া হয়েছে তৃণমূল শিবিরে… (ক্রমশ)… (দ্বিতীয় পর্ব – তৃণমূলে ফিরছেন মুকুল রায়? কিভাবে খুলছে জট? আজ দ্বিতীয় পর্ব। #Exclusive)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন