দেশবাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশবাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। এদিন ভোরে করা একটি টুইটে প্রধানমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়ে সকলের জীবনে ঔজ্জ্বল্য ও সুখের হোক বলে কামনা করেন। এর আগে শুক্রবার বিকেলে করা একটি টুইটে তিনি সীমান্তে প্রতিনিয়ত লড়াই করতে থাকা সেনা ও জওয়ানদের সম্মান প্রদর্শন করে তাঁদের জন্য দিওয়ালির প্রদীপ জ্বালাতে অনুরোধ করেন।

আরও পড়ুনঃ কুইক রিঅ্যাকশন মিসাইলের সফল পরীক্ষা ভারতের, ৩০ কিমি দূরত্ব থেকে শত্রুপক্ষকে বিমান গুঁড়িয়ে সক্ষম

পাশাপাশি, রাষ্ট্রপতি তাঁর টুইটে দরিদ্র, নিঃস্ব মানুষদের সঙ্গে নিজেদের সুখ ভাগ করে নেওয়ার আর্জি জানান। এদিন ভোরে নিজের টুইটার হ্যান্ডেল থেকে করা টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘সকলকে দিওয়ালির শুভেচ্ছা। এই উৎসব সুখ ও ঔজ্জ্বল্য নিয়ে আসুক। সকলে সমৃদ্ধশালী ও স্বাস্থ্যবান হোক।’’ তার আগে শুক্রবার বিকেলে তিনি তাঁর মাসিক রেডিও প্রোগ্রাম ‘মন কি বাতের একটি ক্লিপিং শেয়ার করেন।

সেখানে তিনি সকলকে দেশের জন্য লড়াই করা অকুতোভয় সৈনিকদের উদ্দেশে প্রদীপ জ্বালাতে অনুরোধ করেছিলেন। উল্লেখ্য, গতকালই পাকিস্তান ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালালে দিওয়ালির আগের দিন উত্তপ্ত হয়ে ওঠে নিয়ন্ত্রণরেখা। হামলায় চার সেনা ও এক বিএসএফ সাব ইনস্পেক্টর শহিদ হন। মারা যান ছ’জন গ্রামবাসীও। তবে পালটা দিয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ভারতীয় সেনাও।

দেশবাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। ভারতীয় সেনার দাবি, পালটা হামলায় ১১ জন পাক সেনা নিহত হয়েছে। এছাড়াও ব্যাপক ক্ষতি হয়েছে পাক সেনাবাহিনীর। অন্যদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও দেশবাসীকে শনিবার সকালে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর টুইটে জানান, ‘‘উৎসব সকলকে মানবতার সেবায় নিয়োজিত হতে উদ্বুদ্ধ করে। আসুন এই উপলক্ষে দরিদ্র, নিঃস্ব মানুষদের সঙ্গে নিজেদের সুখ ভাগ করে আশা ও সমৃদ্ধির প্রদীপ জ্বালাই। যেভাবে একটি প্রদীপ থেকে জ্বলে ওঠে আরও প্রদীপ।’’ আরও একটি টুইটে তিনি দূষণমুক্ত, পরিবেশবান্ধব দিওয়ালি পালনের আর্জি জানান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর