কুইক রিঅ্যাকশন মিসাইলের সফল পরীক্ষা ভারতের, ৩০ কিমি দূরত্ব থেকে শত্রুপক্ষকে বিমান গুঁড়িয়ে সক্ষম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কুইক রিঅ্যাকশন মিসাইলের সফল পরীক্ষা ভারতের, আবারও সাফল্য ভারতের। এবার কুইক রিঅ্যাকশন মিসাইলের পরীক্ষাতে মিলল সাফল্য। এর আগে ব্রাহ্মসের এয়ার লঞ্চড ভার্সনের ক্ষত্রেও ভাল ফল পেয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও তৈরী এই এয়ার মিসাইলটি ভূমি থেকে আকাশে আক্রমণ করা যায়।

আরও পড়ুনঃ আফ্রিকা মহাদেশের বড়োসড়ো ধাক্কা খেল ‘গ্লোবাল জেহাদ’! খতম আল কায়দা কমান্ডার

কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলটির পরীক্ষার জন্য ওড়িশার বালাসোরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের মোবাইল লঞ্চার থেকে ছোড়া হয়েছে। ডিআরডিও সূত্রে খবর, এই মিসাইল আকাশে ৩০ কিলোমিটার দূর থেকেও শত্রু পক্ষের বিমান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করা হয় মোবাইল টু-ভেহিকল সিস্টেম থেকে। এটি প্রায়্ ১৫ কিমি উচ্চতা পর্যন্ত টার্গেট করতে পারে।

এর অত্যাধুনিক সিস্টেম একটি মিসাইল ক্যারিয়ার, অন্যটি রাডার নিশানা স্থির করে শত্রু পক্ষের উপর আক্রমণ করে। এই মিসাইলের রাডার যে কোন আবহাওয়াতেই যে কোন সময়েই কাজ করতে সক্ষম। একই সময়ে ৬টি লক্ষ্যে নিশানা স্থির করে। এবং উন্নত প্রযুক্তির রাডার এক সঙ্গে ১০০ টি টার্গেটে নজর রাখতে পারে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও সর্বপ্রথম জুন ২০১৭-তে কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলটি উত্ক্ষেপণ করে।

কুইক রিঅ্যাকশন মিসাইলের সফল পরীক্ষা ভারতের, এর পুর্বে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মসের এয়ার লঞ্চড –এর পরীক্ষাতে সাফল্যের মুখ দেখেছে ভারতীয় বায়ুসেনা। শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটেছে ব্রাহ্মসের ন্যাভাল ভার্সন মিসাইলটি। ওড়িশার চাঁদিপুরের টেস্ট রেঞ্জ থেকে পৃথ্বী ২ মিসাইলের পরীক্ষা সফল হয়েছে। এটি বহু দূর থেকেও শত্রুঘাটি চিনে নিতে পারে। এবং নিক্ষেপের পর নির্ভুল ভাবে নিশানায় গিয়ে আঘাত করে। উল্লেখ্য, ভারত মহাসাগরের উপর প্রতিনিয়ত নিজেদেরে আধিপত্য বাড়িয়ে চলেছে চিন। এমন পরিস্থিতে, শত্রুপক্ষের ডুবোজাহাজ হামলা চালালে তা রুখে দেওয়ার ক্ষমতা রাখে এই মিসাইল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর