নজরবন্দি ব্যুরোঃ আফ্রিকা মহাদেশের বড়োসড়ো ধাক্কা খেল ‘গ্লোবাল জেহাদ’! আন্তর্জাতিক জেহাদ সংগঠন ‘আল কায়দা’ আফ্রিকা মহাদেশে আবারও বড়সড় ধাক্কা খেল। এবার মালিতে ফরাসি বাহিনীর হামলায় খতম হয়েছে সংগঠনটির শীর্ষ জঙ্গিনেতা বাহ আগ মউসা।ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে এই খবর টুইটারে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ আজ ও ভাইফোঁটায় কম চলবে মেট্রো, দেখে নিন দিনের প্রথম ও শেষ মেট্রো কখন।
মালির সরকারি বাহিনী ও আন্তর্জাতিক যৌথবাহিনীর উপর বেশ কয়েকটি হামলা চালিয়ে রীতিমতো আতংক তৈরি করেছিল সে দেশে আল কায়দার শাখা সংগঠন ‘Group to Support Islam and Muslims (GSIM)’।বেশ কয়েকদিন ধরেই সংগঠনটির প্রধান মউসার খোঁজে হন্য হয়ে ঘুরছিল ফরাসি বাহিনী।ফরাসি বাহিনী গত মঙ্গলবার পূর্ব মালির মেনাকা শহরের কাছে তাকে ঘিরে ফেলে।
হেলিকপ্টার ও দিয়ে আকাশ পথে হামলা চালানোর পাশাপাশি ওই জঙ্গি নেতার গোপন ডেরায় হানা দেয় কমান্ডোরাও। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর নিকেশ হয় কুখ্যাত জেহাদি মউসা। জানা গিয়েছে, মালির সবচেয়ে বড় জঙ্গি সংগঠন ‘Jamaat Nusrat al-Islam wal-Muslimin’ (JNIM)-এর প্রধান ইয়াদ আগ ঘালির সবচেয়ে কাছের লোক ছিল মউসা। উল্লেখ্য, JNIM সংগঠনটিও আল কায়দার হয়ে কাজ করে।
আফ্রিকা মহাদেশের বড়োসড়ো ধাক্কা খেল ‘গ্লোবাল জেহাদ’! প্রসঙ্গত উল্লেখ্য,, ‘গ্লোবাল জেহাদ’ বা গোটা বিশ্বে সন্ত্রাসের বিষ ছড়িয়ে দিতে ভারতীয় উপ-মহাদেশের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আফ্রিকা মহাদেশেও পা রেখেছিল আল কায়দা। কিন্তু সেখানেও বিশেষ সুবোধ করে উঠতে পারছে না সংগঠনটি। সিরিয়ায় গত জুন মাসে এক বিরোধী গোষ্ঠীর হামলার কোমর ভেঙেছে আল কায়দার। আসাদের দেশে সংগঠনটি কাজ করবার চালায় ‘হুররাস আল-দিন’ নামে। কিন্তু সিরীয়দের মধ্যে জমি শক্ত করতে পারেনি দলটি।



