নজরবন্দি ব্যুরোঃ আজ ও ভাইফোঁটায় কম চলবে মেট্রো, কালীপুজো এবং ভাইফোঁটায় কম চলবে মেট্রো। মেট্রো রেল সূত্রে খবর, আজ অর্থাৎ ১৪ এবং ১৬ নভেম্বর অর্থাত্ কালীপুজো এবং ভাইফোঁটার দিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা। জানা গিয়েছে, মোট ১৫২টি মেট্রো ট্রেন চালানো হবে এই দু’দিন।
আরও পড়ুনঃ মাল্টি অর্গান ফেলিওরের পথে সৌমিত্র! ব্রেন ডেথের আশঙ্কা।


মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই দু’দিন অর্থাত্ আজ এবং পরশু দমদম এবং কবি সুভাষ এই দুই স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। আর কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টায়।
নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ৯মিনিটে। আর শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৫৫মিনিটে।কালীপুজো এবং ভাইফোঁটায় অধিকাংশ সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকে। যাত্রীর সংখ্যাও কম তুলনায় কম হতে পারে। সে কথা মাথায় রেখেই ট্রেনের সংখ্যা কমানো হচ্ছে বলে মেট্রো সূত্রে খবর।
আজ ও ভাইফোঁটায় কম চলবে মেট্রো, উল্লেখ্য লকডাউনের পর মেট্রো পরিষেবা শুরু হলে নিয়মের বদল আনা হয়েছে। মেট্রো চড়তে হলে শুধু স্মার্টকার্ড থাকলেই চলবে না, ই-পাসের মাধ্যমে ‘স্লট’ বুক করতে হচ্ছে। তবে বয়স্ক যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়। স্মার্ট কার্ড দেখিয়েই প্রবীণ নাগরিকরা মেট্রো চড়তে পারবেন।









