নজরবন্দি ব্যুরোঃ মাল্টি অর্গান ফেলিওরের পথে সৌমিত্র! ফের শারীরিক অবস্থার অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। খ্যাতনামা অভিনেতার চেতনাস্তর পাঁচে নেমে এসেছে। এই স্তর তিন পর্যন্ত নেমে গেলেই ব্রেন ডেথ হিসেবে মেনে নেওয়া হয়। দীপাবলির ঠিক আগেরদিনই এমনই খারাপ খবর দিলেন বেলভিউ হাসপাতালের চিকিৎসক ডা. অরিন্দম কর।
আরও পড়ুনঃ ক্রমে স্বাভাবিক হচ্ছে বাংলা। ফের সুস্থতার হারে পরাস্ত্র সংক্রমণের গতি।


করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে বর্ষীয়ান অভিনেতা এক মাসের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁর মস্তিস্কের স্নায়বিক সমস্যা বেড়েছে। রক্তজমাট বেধেছে কি না, তা জানতে এ দিন সৌমিত্রর সিটি স্ক্যান করা হয়। ইউএসজিও করেছেন চিকিৎসকেরা। হৃদযন্ত্রও ভাল কাজ করছে না। ‘হার্ট রেট’ অনেকটাই বেড়ে গিয়েছে। তিনি এখন ভেন্টিলেশনে রয়েছেন। বাড়াতে হয়েছে অক্সিজেনার মাত্রাও। কিডনির সমস্যার কারণে বেশ কয়েকবার ডায়ালেসিস করতে হয়েছে।
এ দিন কিডনির সমস্যা আরও প্রকট হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রর প্লাজমা থেরাপির পর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। তাঁর রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রাও স্বাভাবিক ছিল। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। কিন্তু এ দিন নতুন করে পরিস্থিতির অবনতি হয়। অভিনেতার কিডনি ঠিকমত কাজ করছে না বলে জানা গিয়েছে।
মাল্টি অর্গান ফেলিওরের পথে সৌমিত্র! গত বুধবার সৌমিত্রর শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই এ দিন বেলা ১২টা নাগাদ প্রথম বারের জন্য তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এই থেরাপি প্রয়োগের পর বাহ্যিক ভাবে তাঁর রক্তক্ষরণ হয়নি। যকৃৎ অবশ্য কাজ করছে। সৌমিত্রর স্নায়ুর সমস্যা কাটাতে পরামর্শ নেওয়া হচ্ছে নিউরোলজি বোর্ডেরও।







