নজরবন্দি ব্যুরোঃ ক্রমে স্বাভাবিক হচ্ছে বাংলা। বেশ কিছুটা করোনা স্বস্তি বাংলায়। দুর্গাপুজো আবহে করোনা ভাইরাসের দাপট ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সেই আশঙ্কা সত্যি হয়নি। সংক্রমনের সামান্য গতিবৃদ্ধি হলেও তা মোটেও লাগামহীন নয়। বরং পুজো কাটার পর চালু হয়েছে লোকাল ট্রেন। কিন্তু লোকাল ট্রেন চলার পরেও দাপট না বেড়ে বরং কমতে শুরু করেছে সংক্রমনের হার।
আরও পড়ুনঃ ফের সক্রিয় ইডি, রোজভ্যালি কান্ডে গৌতম কুন্ডুর ফ্ল্যাট খালি করার নোটিশ


করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। কলকাতা আর হাওড়া তে সংক্রমনের গতিতে কিছুটা লাগাম পড়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বেড়েছে একই ভাবে। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৮৩৫ জন।
ক্রমে স্বাভাবিক হচ্ছে বাংলা। আজকের ৩ হাজার ৮৩৫ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ৬৭৫ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ৩১ হাজার ৫০১ জন। যা গতকালের থেকে ৬৮৪ জন কমেছে। রাজ্যে একটু একটু করে কমছে করোনা ভাইরাসের দাপট।
এদিকে মৃত্যুর গড় সেই ৫০ থেকে ৫৫ জনের মধ্যেই রয়েছে। সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৫৭ জনের। মৃত ৭ হাজার ৫৫৭ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫১ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৪৫৩ জন। যা গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যার থেকে ৬৫১ জন বেশি।


এদিকে আজকের ৪ হাজার ৪৬৮ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৮৫ হাজার ৬১৭ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৪ হাজার ৩১২ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লক্ষ ৩৬ হাজার ১২ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৫৭ হাজার ৬৭ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.২৭ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯০.৮০ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।








