ফের সক্রিয় ইডি, রোজভ্যালি কান্ডে গৌতম কুন্ডুর ফ্ল্যাট খালি করার নোটিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ফের সক্রিয় ইডি, রোজভ্যালি কান্ডে আবারও সক্রিয় হয়ে পথে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রোজভ্যালির কর্তা গৌতম কুন্ডুকে সাউথ সিটির তিনটি ফ্ল্যাট খালি করার নোটিশ দিলো ইডি। পাশাপাশি তা্র একাধিক সংস্থার অফিসেও এদিন নোটিশ পড়েছে বলে জানা যায়। বেশ কয়েকদিন আগেই ইডির স্পেশাল ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলো সিবিআই৷

আরও পড়ুনঃ বিদ্রোহী বেচারামকে শান্ত করতে স্তুতিগান গাইলেন তৃণমূলের মুখপাত্র

কেন এখনও পর্যন্ত গৌতম কুন্ডুর অফিস ও ফ্ল্যাট বাজেয়াপ্ত হয়নি সেই প্রশ্নও তোলা হয়েছিল সিবিআই-এর তরফে। তারপরই রোজভ্যালির তদন্তকারী অফিসার মনোজ কুমারের বিরুদ্ধেও জমা পড়ে একাধিক অভিযোগ। মনোজ কুমারের নজর রাখে সিবিআই।

ফের সক্রিয় ইডি, আর তারপরই স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তাকে পদ থেকে সরানো হয়। ফলে,নতুন অ্যাডিশনাল ডিরেক্টর আসার পর থেকেই রোজভ্যালও কান্ডে সক্রিয় হল ইডি। সূত্রে খবর,গৌতম কুন্ডুকে জেলে নিয়ে গিয়ে জেরাও করবেন, তদন্তকারীরা। জেরা করা হবে শুভ্রা কুন্ডুকেও।

ফের সক্রিয় ইডি, ২০১৪ সালে রোজভ্যালিকাণ্ডের তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরের বছর, ২০১৫-র মার্চে গৌতমকে গ্রেফতার করা হয়। তারপরে যদিও তাঁর ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়নি। কেন গৌতমকে এমন ছাড় দিয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত