বিদ্রোহী বেচারামকে শান্ত করতে স্তুতিগান গাইলেন তৃণমূলের মুখপাত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : হরিপালের বিধায়ক বেচারামকে শান্ত করতে এবার, তাঁর বাড়িতে হাজির হলেন, জেলা তৃণমূলের মুখপাত্র প্রবীর ঘোষাল। এদিন সেখানে বিধায়কের মনকে প্রশস্তি দিতেই গান গাইলেন তিনি। তবে বেচারামের বাড়িতে যাওয়া নিয়ে প্রবীর ঘোষাল স্পষ্ট ইঙ্গিত টেনেছেন তিনি। বুধবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন আাসার পরই বৃহস্পতিবার বিধায়ক পদ থেকে হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুনঃ সীমান্তে ফের গোলা বর্ষণ,শহিদ ৩ ভারতীয় জাওয়ান

তারপরই শোরগোল পড়ে যায় ঘাস শিবিরে। সঙ্গে সঙ্গেই সক্রিয় হন, মুখ্যমন্ত্রী সহ দলের অন্যান্য নেতৃত্বরা৷ সকলেই মান ভাঙাগে শুরু করেন বেচারামের। তারপরই তিনি সিদ্ধান্ত নেন, তিনি আর পদত্যাগ করছেন না। এরপরই শুক্রবার বেচারাম মান্নার বাড়িতে হাজির হন, প্রবীর ঘোষাল। ফলে এবিষয় নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি বেচারাম।

তবে প্রবীরবাবু বলেন, “অভিমান হয়েছিল। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে তা ভেঙেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির সঙ্গে বেচারামবাবুর কথা হয়েছে।” তারপরেই বেচারামের সামনেই সিঙ্গুর আন্দোলনের স্তুতিগান গাইলেন প্রবীর বাবু। বেচারাম সম্পর্কে তিনি এদিন আরও বলেন, বেচারাম মান্নাই সিঙুর আন্দোলনের মুখ।

তিনিই সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অবদান ভোলার নয়। এছাড়াও সিঙ্গুর আন্দোলনের আরও এক নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়েও এদিন তিনি মন্তব্য করেন। তিনি বলেন,”ওনার বয়স হয়েছে। আন্দোলনে উনিও ছিলেন। তবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বেচারাম।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত