কিছুটা হলেও কমল দেশে আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার এই মুহূর্তে ৭২.৫১%।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুটা হলেও সস্থি দেশের করোনা সংক্রমণে হারে দেখে। ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৫৮ হাজার। যা গত দিন গুলির তুলনায় কিছুটা কম। অপর দিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ২৬ লাখের বেশি। সুস্থ হয়ে এখন পর্যন্ত বাড়ি ফিরেছেন ১৯ লাখের বেশি মানুষ।

আরও পড়ুনঃ সংক্রমণ কমতে শুরু করল ১৪ টি জেলায়। এবার করোনা বাড়ছে এই জেলাগুলিতে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ১৭ অগস্ট, সোমবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৯৪১ জনের মৃত্যু হয়েছে। অর্থাত্‍ দেশে করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার পেরিয়েছে। তবে দেশে মৃত্যুর হার কমেছে অনেকটায় মৃত্যুর হার এখন ১.৯২%।

আর দেশে সুস্থতার হার এই মুহূর্তে ৭২.৫১%। আর এটি বাড়ছে প্রতিদিন। যা একটা ভালো দিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অপর দিকে এই সময় দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ৯০০ জন। মোট আক্রান্তের ২৫.৫৭ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।দেশে সংক্রমণ বাড়তে থাকলেও  অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর হার অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৪১ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০ হাজার ৯২১ জন। দেশে সংক্রমণের বিচারে ১ নম্বর রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত এখন ৫ লক্ষ ৯৫ হাজার ৮৬৫ জন। সে রাজ্যে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৩৭ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ১৭ হাজার ১২৩ জন। সক্রিয় করোনা রোগী এখন ১ লক্ষ ৫৮ হাজার ৭০৫ জন। এর পরেই আছে তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৩৮ হাজার ৫৫ জন। সে রাজ্যে করোনার বলি ৫ হাজার ৭৬৬। কোভিড যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৭৮ হাজার ২৭০ জন। সেখানে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৪ হাজার ১৯ জন। তৃতীয় রাজ্য অন্ধ্র প্রদেশে। মোট করোনা আক্রান্তর সংখ্য়া ২ লক্ষ ৮৯ হাজার ৮২৯। সক্রিয় চিকিত্‍সাধীন করোনা রোগী ৮৫ হাজার ৯৪৫ জন। মোট প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬৫০ জন। এপর্যন্ত সে রাজ্যে করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ১ হাজার ২৩৪ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত