নজরবন্দি ব্যুরোঃ সংক্রমণ কমতে শুরু করল ১৪ টি জেলায়। দেশের সাথে তাল মিলিয়ে রাজ্য জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২০০০ – ২৫০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও। সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার।
আরও পড়ুনঃ কেক কেটে বঞ্চনার পঞ্চম জন্মদিন পালন উচ্চ প্রাথমিক হবু শিক্ষকদের।অভিনব প্রতিবাদ।


আজও সংক্রামিত রাজ্যের সব জেলা। সব জেলার মধ্যে কলকাতাতে যথারীতি এদিন সংক্রামিতের সংখ্যা সব থেকে বেশি। কিন্তু কলকাতার জন্যে বড় খবর হল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এদিন এক ধাক্কায় অনেকটাই কমেছে। এমনকি কমেছে মৃত্যু সংখ্যাও। কলকাতায় গত ২৪ ঘন্টা তে সংক্রামিত হয়েছেন ৫৬৩ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৩১৯ জন। অন্যদিকে এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ১৩ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা এখন ১ হাজার ৭০। কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৭৩২ জন। আজ সুস্থ হয়ে উঠেছেন ৬৭৮ জন। আজ কলকাতায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ১২৮ জন।
উত্তর ২৪ পরগণা জেলাতে আজ সংক্রামিত হয়েছেন ৫৬০ জন। এখন পর্যন্ত জেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৬৯ জন। আজ উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১০ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৬২০ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৯৮ জন। অর্থাৎ উত্তর ২৪ পরগনাতেও এদিন নতুন করে আক্রান্ত হওয়ার থেকে সুস্থ হলেন বেশি। জেলাতে এখন চিকিত্সাধীন রয়েছেন ৫ হাজার ৪৮৪ জন। যা গতকালের থেকে ৪৮ জন কমেছে।
আজ দক্ষিন ২৪ পরগণা জেলাতে সংক্রামিত হয়েছেন ২১১ জন। যা নিয়ে জেলায় মোট সংক্রামিতের সংক্রামিতে সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জন। এদিন জেলায় সুস্থ হয়ে উঠেছেন ২৩৭ জন। যা নিয়ে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৪ জন। অর্থাৎ গতকালের থেকে জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ৩০ জন। অন্যদিকে এদিন জেলাতে মৃত্যু হয়েছে ৪ জনের। আজকের চারজন কে নিয়ে জেলায় মোট করোনা মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫। এখন দক্ষিন ২৪ পরগণা জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৫ জন।


সংক্রমণ কমতে শুরু করল ১৪ টি জেলায়। তাৎপর্যপূর্ণ ভাবে সংক্রমণ বাড়তে শুরু করে জেলা পুর্ব মেদিনীপুরে। গত কয়েকদিনের মত আজও জেলায় সংক্রামিত হয়েছেন অনেক মানুষ। পূর্ব মেদিনীপুরে আজ আক্রান্ত হয়েছেন ২২২ জন। যা নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭১১ জন। আজ এই জেলায় মৃত্যু হয়েছে ৩ জনের। যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪। দেখুন রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান।








