নজরবন্দি ব্যুরোঃ কোলাজেন আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা হয়ত আমরা কম বেশী সবাই জানি। কোলাজেন যেমন হাড়, পেশী, ত্বক সমস্ত কিছু সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করে তেমন ভাবেই ত্বকের জেল্লা বহুগুনে বাড়িয়ে তোলে কোলাজেন। শুধু তাই নয় এই কোলাজেন ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি বলিরেখা মেটানো, হাড় মজবুত করা সমস্ত কিছুতেই ভীষণভাবে সাহায্য করে।
আরও পড়ুনঃ বিকেলে জলখাবারে পাতি মুড়ি মাখা! মুড়ি দিয়েই বানিয়ে ফেলুন এই মুখরোচক নাস্তা


তবে বেশির ভাগ মানুষের শরীরেই প্রয়োজনীয় কোলাজেন উৎপাদন হয় না। তাই এই কোলাজেনের মাত্রা সঠিক রাখতে আমাদের বিশেষ কিছু খাবার খেতে হয়। আসুন জেনে নেওয়া যাক সেগুলো কি কি? কোলাজেন বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হবে। প্রাকৃতিক ভাবে বিভিন্ন ফলের মধ্যে এই ভিটামিন সি পাওয়া যায়।

যেমন পাতিলেবু, কমলা লেবু ইত্যাদি ফলের থেকে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া বেশ কিছু সবজি যেমন টমেটো, লাল বেলপেপার এগুলোও ভিটামিন সি এর জোগান দেয়। এছাড়া ফল এবং সবজি বাদেও মাছ থেকে প্রচুর পরিমানে কোলাজেন পাওয়া যায়। এক্ষেত্রে সামুদ্রিক মাছ বেশী কার্যকরী।
তারুণ্যের চাবি লুকিয়ে রয়েছে কোলাজেনে, কিন্তু কিকরে বাড়াবেন!

তাই কোলাজেন বাড়াতে বেশী করে খান, ফল মাছ এবং সবজি। মাছ, মাংস এমনকি ডিমেও প্রচুর পরিমানে কোলাজেন পাওয়া যায়। এছাড়াও তার পাশাপাশি খেতে পারেন টফু, চিজ ও দুধ। কারন তা থেকে প্রচুর পরিমানে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় যা কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে। এছাড়াও কুমড়োর দানা, ওটস এবং কাজুবাদামেও কোলাজেন উপস্থিত। মুরগি বা খাসির সূপেও কোলাজেন বারে।









