Evening snacks: বিকেলে জলখাবারে পাতি মুড়ি মাখা! মুড়ি দিয়েই বানিয়ে ফেলুন এই মুখরোচক নাস্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিকেল হলেই সবার মনে ইচ্ছে করে কিছু মুখরোচক খাবার খাই। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় থাকেনা অনেক সময়। তাই অনেকেই পকেটের কথা ভেবে বেছে নেন মুড়ি মাখা নয়তো মুড়ি চপ। তবে এই সাধারন মুড়ি দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারেন সন্ধ্যার মুখোরোচক নাস্তা। দেখেনিন সেরকমই রেসিপি।

আরও পড়ুনঃ কিং খানের মনের ইচ্ছে জানতেই মন্নতের সামনে সুইগি হাজির করল দামি দামি রেস্তরার খাবার 

উপকরন
সুজি
মুড়ির গুঁড়ো
দই
পেঁয়াজ কুচি
ক্যাপসিকাম কুচি
গাজর কুচি
কাঁচা লঙ্কা কুচি
ধনেপাতা কুচি
নুন

354193477 814196893647043 638710599491649906 n

প্রণালী
প্রথমে একটি বাটি নিয়ে নিন। এরপর সেই বাটিতে পরিমান মত মুড়ি এবং সুজি নিয়ে নিন। এরপর সেই সম পরিমান মুড়ি এবং সুজি নিয়ে ভালকরে গুড়ো করে নিন। এরপর সেই গুড়োর মধ্যে একে একে দই, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ও স্বাদমতো নুন মিশিয়ে ভাল করে একটি মিশ্রণ তৈরি করুন।

বিকেলে জলখাবারে পাতি মুড়ি মাখা! বানিয়ে ফেলুন এই রেসিপি 

354382067 1308627843067586 7821586394906874158 n

এরপর একটি প্যান নিয়ে নিন। তার পর সেই প্যানের মধ্যে অল্প পরিমানে মাখন গরম করে নিন। এরপর প্যানকেকের আকারে সেই মিশ্রণটি গড়ে নিয়ে বানিয়ে ফেলুন মুড়ির চিল্লা। এই মুড়ির চিল্লা আপনারা অতিথি এলেও পরিবেশন করে দিতে পারবেন। এটি খেতে যেমন সুস্বাধু হয় তেমনই খুব কম খরচ সাপেক্ষ। তাছাড়া এটি স্বাস্থের পক্ষেও খুব একটা ক্ষতিকর নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত