Srk: কিং খানের মনের ইচ্ছে জানতেই মন্নতের সামনে সুইগি হাজির করল দামি দামি রেস্তরার খাবার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ খানের অগনিত ভক্ত রয়েছে পুরো বিশ্ব জুড়ে। পৃথিবীর ঠিক কোন কোন প্রান্তে তার ভক্ত রয়েছে তা সে নিজেও জানে না। ফলে তাকে নিয়ে কৌতূহলের শেষ নেই তার অনুরাগীদের মনে। সে কি খান, কিভাবে জীবন যাপন করেন, কি পরেন, ফাকা সময়ে কি করেন তা নিয়ে খুব আগ্রহ তাদের।

আরও পড়ুনঃ দিনে ১০০ টি সিগারেট এবং ৩০ কাপ কফি লাগে শাহরুখের, এখনও বদলায়নি পুরনো অভ্যাস!

সম্প্রতি তার একটি মনের ইচ্ছার কথা জানতে পারে তার অনুরাগীরা। আসলে কিং খান বর্তমান সময়ে যেকোনো বিতর্ক থেকে দূরে থাকতে চান। কিন্তু চান না কোন কারনে যাতে তার ভক্তদের সাথে তার দূরত্ব তৈরি হোক। ঠিক সেই কারনেই তিনি সম্প্রতি ঠিক করেছেন ভক্তদের সাথে সামাজিক মাধ্যমেই তিনি যোগাযোগ রাখবেন।

350332648 227267226774387 1301587310960460339 nসেই কারনে মাঝে মাঝেই দর্শকদের সাথে আড্ডা দেওয়ার জন্য তিনি হাজির হয়ে যান। সেই আড্ডা সেশনেই এক অনুগামী তাকে প্রশ্ন করে বসেন ‘খাবার খেয়েছেন ভাই…?’ তার উত্তরে কিং খান বলেন ‘কেন ভাই, আপনি কী সুইগি থেকে… খাবার পাঠিয়ে দেবেন?’

কিং খানের মনের ইচ্ছে জানতেই খাবার পাঠিয়ে দিল সুইগি

কিং খানের মনের ইচ্ছে জানতেই খাবার পাঠিয়ে দিল সুইগি
কিং খানের মনের ইচ্ছে জানতেই খাবার পাঠিয়ে দিল সুইগি

তবে এর উত্তরে সেই ভক্তকে আর পাল্টা কোন উত্তর দিতে দেখা যায়নি। কিন্তু সুইগি এই বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েছে। তারা এই জবাবের উত্তরে বলেন ‘আমরা সুইগি থেকে, পাঠিয়ে দিই…!’ তার কিছুক্ষণের মধ্যেই মন্নতের সামনে খাবারের লাইন লাগিয়ে দিলেন সুইগি। সেখানে বহু দামি দামি রেস্তরার বহু খাবার দেখা গেল। তার কিছুক্ষণ পরে সুইগি থেকে আরও একটি পোস্ট করা হয় সেখানে তারা লেখেন ‘আমরা সুইগি থেকে, আর আমরা খাবার ডেলিভারি করে দিলাম।’ যদিও শাহরুখের তরফ থেকে এই ব্যাপারে কিছু জানা যায় নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত