কাঁচালঙ্কা খেতে ভালবাসেন? লঙ্কায় কী কী গুণ আছে জানুন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাঁচালঙ্কা খেতে ভালবাসেন? ভালবাসবেন নাই বা কেন! রান্নায় কাঁচালঙ্কা পড়লেই স্বাদ, গন্ধ যে একেবারেই বদলে যায়। ঝালের ভয় ওনেকে কাঁচালঙ্কা দূরে থাকলেও অনেকে আবার কাঁচালঙ্কা ছাড়া খাবেন ভাবতেই পারেন না। রান্নায় হোক বা স্যালাড অথবা খাবারের সঙ্গে শুধু একটা কাঁচালঙ্কা ব্যাস। শুধু স্বাদে, গন্ধে নয়, পুষ্টিগুণেও ভরপুর কাঁচালঙ্কা। জেনে নিন কাঁচালঙ্কার একাধিক স্বাস্থ্য গুণ।

আরও পড়ুনঃ ব্রকোলির পুষ্টিগুণে সুস্থ রাখুন কিডনি এবং হার্ট, নিয়ন্ত্রন করুন ডায়াবেটিস।

কাচালঙ্কা কেউ খান কামড়ে আবার কেউ খান তরকারিতে। কিন্তু যেমন ভাবেই খাওয়া হোক কাচালঙ্কা শরীরে নিয়ে আসে ভিটামিন।  হৃদ্‌যন্ত্র থেকে রক্তের শর্করা, সবদিকেই নজর রাখে লঙ্কা। তাই শুধু প্রাপ্ত বয়স্করা নন, লঙ্কা খাওয়ানো অভ্যাস করাতে হবে বাড়ির শিশুটিকেও। যাতে তার শরীরের যত্নের কোন ত্রুটি না থাকে। আসুন লঙ্কায় কী কী গুণ আছে জানুন।

 কাঁচালঙ্কা খেতে ভালবাসেন? লঙ্কায় কী কী গুণ আছে জানুন।
কাঁচালঙ্কা খেতে ভালবাসেন? লঙ্কায় কী কী গুণ আছে জানুন।

১) হজমে অসামান্য সহায়তা করে কাচালঙ্কা। ডায়েটারি ফাইবারে পরিপূর্ণ হওয়ার কারণে কাঁচালঙ্কা খুব দ্রুত হজম করাতে পারে খাওয়ার। হজমশক্তি প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে দেয় কাচালঙ্কা।
২) চোখ ও ত্বকের জন্য দারুণ উপকারী কাঁচালঙ্কা। কারন এতে প্রচুর পরিমানে ভিটামিন এ থাকে।
৩) কাঁচালঙ্কায় প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। এর ফলে শরীরের একাধিক সমস্যা দূর হয়। এটি প্রস্টেটের সমস্যা সমাধানেও সহায়তা করে।

 কাঁচালঙ্কা খেতে ভালবাসেন? লঙ্কায় কী কী গুণ আছে জানুন।
লঙ্কায় কী কী গুণ আছে জানুন।

৪) কাচালঙ্কায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। যা শরীরে অন্যান্য ভিটামিন শোষণে সাহায্য করে। চোখ ও ত্বকের যত্ন নেয়। সাথে রোগ প্রতিরোধশক্তিও বাড়ায়।
৫) লঙ্কা খেলে শরীরে এন্ডর্ফিন তৈরি হয়। তার প্রভাবে শরীরে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রনে থাকে।
৬) কাচালঙ্কা একপ্রকার ইমিউনিটি বুস্টার। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ শরীরের জীবানু নাশ করতে সহায়ক।

 কাঁচালঙ্কা খেতে ভালবাসেন? লঙ্কায় কী কী গুণ আছে জানুন।
কাঁচালঙ্কা খেতে ভালবাসেন? লঙ্কায় কী কী গুণ আছে জানুন।

তাই কাঁচালঙ্কা খেতে ভালবাসেন? বা ভালবাসেন না তাতে কিছু যায় আসেনা। এর ঝালের পিছনে যে অসামান্য গুণাবলী লুকিয়ে রয়েছে তা জানার পর প্রতিদিন নিয়ম করে খাওয়ারে রাখুন কাচালঙ্কা। ভাল থাকুন সুস্থ থাকুন। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত