নজরবন্দি ব্যুরোঃ বড় সাফল্য, যে কয়েকটি সংস্থা ভারতে করোনা ভ্যাকসিন তৈরির কাজ করছে, তার মধ্যে Zydus Cadila অন্যতম। সেই সংস্থাই জানিয়েছে, প্রাথমিক হিউম্যান ট্রায়ালের পর দেখা গিয়েছে, মানুষ নিরাপদ আছেন। যাঁদের শরীরে প্রয়োগ করা হয়েছিল, তাঁরা সুস্থ আছেন।সংস্থা আশা করছে আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ এই ভ্যাকসিন বাজারে এসে যাবে।
আরও পড়ুনঃ আক্রান্তের সংখ্যায় প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে ভারত, দেশে আক্রান্ত ১৯ লাখ ছাড়াল।


সংস্থা জানিয়েছে, প্রাথমিক হিউম্যান ট্রায়ালের পর দেখা গিয়েছে, মানুষ নিরাপদ আছেন। যাঁদের শরীরে প্রয়োগ করা হয়েছিল, তাঁরা সুস্থ আছেন। Zydus ভারতীয় সংস্থাগুলির মধ্যে অন্যতম, যেটি মার্কিন সংস্থা Gilead Sciences-এর সঙ্গে একই পথে মিলে Remdesivir তৈরি করছে। যে ওষুধ করোনা ভাইরাসের প্রকোপ বাড়লে গোটা বিশ্ব জুড়েই প্রয়োগ করা হচ্ছে।
অপর দিকে নোভেল করোনাভাইরাসের বিদ্যুৎ গতির সংক্রমণ গোটা দেশে। আক্রান্তের সংখ্যার নিরিখে প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে ভারত। বুধবার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১৯ লক্ষ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫২ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লক্ষ ৮ হাজার ২৫৫।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫০৯।একইসঙ্গে দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৮৫৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত ৩৯ হাজার ৭৯৫।









