Jawan: ‘জওয়ান’-এর প্রথম শো ভোর পাঁচটায়! কলকাতার কোন প্রেক্ষাগৃহে দেখা যাবে শাহরুখের ছবি?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। এবার বহুপ্রতীক্ষিত ছবি জওয়ান মুক্তি পেতে চলেছে। সেইজন্য দর্শকদের মধ্যে উত্তেজনার শেষ নেই। অনুরাগীরা আনন্দে আত্মহারা। এরই মধ্যে শাহরুখের ‘জওয়ান’ অগ্রিম টিকিট বুকিংয়ের নিরিখে ‘পাঠানকেও ছাপিয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ED-র নজরে অভিনেত্রী নুসরত! আগামী মঙ্গলবার হাজিরার নির্দেশ

আগামী ৭ তারিখ মুক্তি পেতে চলেছে সিনেমাটি। জানা যাচ্ছে ভোর পাঁচটাতেই রয়েছে প্রথম শো। কিন্তু কলকাতায় কোন প্রেক্ষাগৃহে গেলে দেখা মিলবে এই সিনেমা? এখন অনুরাগীদের মধ্যে এই সমস্ত প্রশ্নই দানা বাঁধছে। রবিবার জানা গিয়েছিল কলকাতায় ‘জওয়ান’-এর প্রথম শো নাকি শুরু হল ৬ টার পর।

images 1 4

কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য সুখবর। ৬ টা নয় আরও এক ঘণ্টা আগে শুরু হবে ছবি। তবে এই অফার শুধুমাত্র কলকাতাবাসীদের জন্যই রয়েছে। অন্য কোন রাজ্যে ভোর পাঁচটায় সিনেমা দেখা যাবে না। নিউ টাউনের মাল্টিপ্লেক্স (মিরাজ সিনেমাজ) এ দেখতে পাবেন ভোর ৬ টার শো। তারা ভোর ৫টার স্লটে ছবির টিকিট খুলে দিয়েছে।

‘জওয়ান’-এর প্রথম শো ভোর পাঁচটায়! দেখে নিন কোন হলে দেখতে পাবেন? 

images 11

তবে এই বিষয়ে এ রাজ্যে ‘জওয়ান’-এর পরিবেশনার দায়িত্বে থাকা এসভিএফ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের কথায়, ‘‘ওরা আমাদের অনুমতি না নিয়েই শোটা খুলে দিয়েছে। এখনও রেড চিলিজ এর তরফে অনুমতি আসা বাকি। তবে মনে হচ্ছে এই শোটা আমরা দেখাতে পারব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর