ED-র নজরে অভিনেত্রী নুসরত! আগামী মঙ্গলবার হাজিরার নির্দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-র নজরে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী নুসরত জাহান। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগ উঠেছে। আর এই প্রতারণাকাণ্ডেই এইবার তৃণমূল সাংসদকে তলব করা হয়েছে। শুধু তাই নয়, নুসরতের সঙ্গে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করা হয়েছে বলে খবর ইডি সূত্রে। আগামী মঙ্গলবার তাঁকেও ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: Weather Update: বৃষ্টি দিয়েই শুরু হল দিন, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া?

অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ২০১৪-’১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। আর ওই সংস্থার ‘অন্যতম ডিরেক্টর’ ছিলেন নুসরত, এমনটাই দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অভিযোগ, ওই সংস্থা থেকে প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। বদলে তাঁদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত না কোনও ফ্ল্যাট, না টাকা ফেরত পেয়েছেন তাঁরা।

ED-র নজরে অভিনেত্রী নুসরত, প্রতারণাকাণ্ডেই তৃণমূল সাংসদকে তলব
ED-র নজরে অভিনেত্রী নুসরত, প্রতারণাকাণ্ডেই তৃণমূল সাংসদকে তলব

শুধু তাই নয়, তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজেই বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। এরপর আদালতের দারস্থ হলে শমন পেয়েও হাজিরা দেননি সাংসদ তথা অভিনেত্রী। তাই অবশেষে ইডি দফতরে গিয়ে অভিযোগ জানান শঙ্কুদেব।

ED-র নজরে অভিনেত্রী নুসরত, প্রতারণাকাণ্ডেই তৃণমূল সাংসদকে তলব

যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পরে অভিনেত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। নুসরতের তরফে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল যে, ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন। সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছেন। তাছাড়াও সংস্থার সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন নুসরত। এরপরেই এদিন ইডির তরফ থেকে ডেকে পাঠানো হল অভিনেত্রীকে। এবার দেখার বিষয় তৃণমূল নেত্রী তথা টলি অভিনেত্রী ইডির ডাকে সারা দেবেন নাকি হাজিরা এড়িয়ে যাবেন!!

ED-র নজরে অভিনেত্রী নুসরত, প্রতারণাকাণ্ডেই তৃণমূল সাংসদকে তলব

ED-র নজরে অভিনেত্রী নুসরত, প্রতারণাকাণ্ডেই তৃণমূল সাংসদকে তলব

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত