Weather Update: বৃষ্টি দিয়েই শুরু হল দিন, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সপ্তাহের দ্বিতীয় দিনের সকালেও বৃষ্টির দেখা পাওয়া গেল। মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে। একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রার পতন ঘটতে পারে। কেমন থাকবে আজকের আবহাওয়া? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: সপ্তাহজুড়ে কলকাতায় বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং দীঘা ও বাঁকুড়ার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। অর্থাৎ জোড়া ঘূর্ণাবর্তের অবস্থান। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি তুলনামূলক বেশি হবে। আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃষ্টি দিয়েই শুরু হল দিন, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া?

আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কোচবিহার, আলিপুরদুয়ার – এই দুই জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বর্ষণের মাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টি দিয়েই শুরু হল দিন, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া?

কলকাতার আকাশ আপাতত মেঘলা থাকবে। মঙ্গলবার কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। যদিও আগামী দু-তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমবে। আগামী ২৪ ঘন্টা কলকাতার আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির নীচে।

বৃষ্টি দিয়েই শুরু হল দিন, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া?

বৃষ্টি দিয়েই শুরু হল দিন, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টি দিয়েই শুরু হল দিন, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত