Weather Update: সপ্তাহজুড়ে কলকাতায় বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। সপ্তাহের প্রথম দিনেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। চলতি সপ্তাহে তবে কি অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি? নিম্নচাপের প্রভাবে দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে।

আরও পড়ুন: অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত সপ্তাহের শেষদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। রবিবার তা আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া‌ ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। যদিও খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।‌ আগামী ৫ তারিখ পর্যন্ত উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস‌।

সপ্তাহজুড়ে কলকাতায় বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা

আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান। যদিও আগামী দু-তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমবে। আগামী ২৪ ঘন্টা কলকাতার আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সপ্তাহজুড়ে কলকাতায় বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা

আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। এছাড়া মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সপ্তাহজুড়ে কলকাতায় বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা

সপ্তাহজুড়ে কলকাতায় বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা
সপ্তাহজুড়ে কলকাতায় বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত